ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী কান্তি পরিবহনের একটি বাস টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বাসটির চালক নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে টাঙ্গাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কান্তি পরিবহনের বাসটি ভূরুঙ্গামারীর উদ্দেশ্যে যাচ্ছিল। পথে টাঙ্গাইল এলাকায় পৌঁছালে হঠাৎ দুর্ঘটনার শিকার হয় বাসটি। এতে চালক গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
দুর্ঘটনার সময় বাসে থাকা এক যাত্রী জানান, তিনি নিজেও বাসটিতে ছিলেন। দুর্ঘটনায় তার কোনো ক্ষতি হয়নি। তবে বাসের অনেক যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ছোট শিশুও রয়েছে বলে জানান তিনি।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত চালক ও আহত যাত্রীদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এ ছাড়া বাসটি কীভাবে দুর্ঘটনার কবলে পড়েছে, তার সঠিক কারণও এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত তথ্যের অপেক্ষা করা হচ্ছে।

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬