মূল পাতা

সারাদেশ

যাত্রীবাহী বাস থেকে ১.৫ কেজি আইস উদ্ধার

ঝিনাইদহে বাসে ৭.৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ জব্দ

চেকপোস্ট নিউজ,
চেকপোস্ট নিউজ,
প্রকাশ : ০২ মে ২০২৬
ঝিনাইদহে বাসে ৭.৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ জব্দ
ছবি: সংগৃহীত

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যাত্রীবাহী বাস থেকে প্রায় সাড়ে সাত কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে র‍্যাব।

শনিবার (২ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয় এবং বিকেলে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব।

র‍্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবিন সরকার জানান, শহরের যশোর রোডে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলছিল। এ সময় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে বাসের ভেতরে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ব্যাগ থেকে ক্রিস্টাল মেথ বা আইস মিথাইল অ্যামফিটামিন উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের পরিমাণ ১ কেজি ৫১০ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা।

অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র‍্যাব। জব্দকৃত মাদকদ্রব্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

#ঝিনাইদহ #ক্রিস্টালমেথ #র‍্যাবঅভিযান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ঝিনাইদহে বাসে ৭.৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ জব্দ
0:00 0:00
1.0x
চেকপোস্ট

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


ঝিনাইদহে বাসে ৭.৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ জব্দ

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যাত্রীবাহী বাস থেকে প্রায় সাড়ে সাত কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে র‍্যাব।

শনিবার (২ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয় এবং বিকেলে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব।

র‍্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবিন সরকার জানান, শহরের যশোর রোডে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলছিল। এ সময় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে বাসের ভেতরে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ব্যাগ থেকে ক্রিস্টাল মেথ বা আইস মিথাইল অ্যামফিটামিন উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের পরিমাণ ১ কেজি ৫১০ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা।

অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র‍্যাব। জব্দকৃত মাদকদ্রব্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত