মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নদী ও পরিবেশ রক্ষায় অভিযান চলবে: প্রশাসন

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ, ৪ বাল্কহেড মালিককে জরিমানা

ছবি : চেকপোস্ট

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে চারটি বাল্কহেড জাহাজের মালিককে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে ঝালকাঠি সদর উপজেলার মানপাশা টেম্পু স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান।

অভিযানে বালিমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের সঙ্গে জড়িত চারটি বাল্কহেডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে নগদ আদায় করা হয়েছে।

জরিমানার আওতায় থাকা বাল্কহেডগুলোর মধ্যে বালু ব্যবসায়ী হানিফের মালিকানাধীন দুটি, রহিমের একটি এবং তুহিনের একটি বাল্কহেড রয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত অভিযানে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে চার বাল্কহেড মালিককে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

তিনি আরও জানান, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন এবং পরিবহনের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Image

#ভ্রাম্যমাণ_আদালত #ঝালকাঠি_সংবাদ #অবৈধ_বালু_উত্তোলন #ঝালকাঠি_সংবাদ #অবৈধ_বালু_উত্তোলন

চেকপোস্ট

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ, ৪ বাল্কহেড মালিককে জরিমানা

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে চারটি বাল্কহেড জাহাজের মালিককে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে ঝালকাঠি সদর উপজেলার মানপাশা টেম্পু স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান।

অভিযানে বালিমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের সঙ্গে জড়িত চারটি বাল্কহেডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে নগদ আদায় করা হয়েছে।

জরিমানার আওতায় থাকা বাল্কহেডগুলোর মধ্যে বালু ব্যবসায়ী হানিফের মালিকানাধীন দুটি, রহিমের একটি এবং তুহিনের একটি বাল্কহেড রয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত অভিযানে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে চার বাল্কহেড মালিককে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

তিনি আরও জানান, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন এবং পরিবহনের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত