বুধবার, ০৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অসহায় পরিবার পেল খাদ্যসামগ্রী

জয়পুরহাটে প্রতিবন্ধীদের পাশে ‘লাল সবুজ’, হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ

ছবি: চেকপোস্ট

জয়পুরহাটে প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় এগিয়ে এসেছে সামাজিক সংগঠন ‘লাল সবুজ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা’। সংগঠনটির উদ্যোগে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, সেলাই মেশিন এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে সংস্থার সভাপতি মো. জাকারিয়া মণ্ডল শিমুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. গোলজার হোসেন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি এবং লাল সবুজ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উপদেষ্টা মো. নুর-ই আলম হোসেন

অনুষ্ঠানে দুইজন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে একটি হুইলচেয়ার ও একটি সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি ১০টি প্রতিবন্ধী পরিবারের মাঝে এক সপ্তাহের জন্য চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি মো. গোলজার হোসেন উপস্থিত উপকারভোগীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলো পর্যায়ক্রমে সমাধানের জন্য সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সংস্থার সভাপতি মো. জাকারিয়া মণ্ডল শিমুল এ আয়োজন সফল করতে অনুদান ও শ্রম দিয়ে সহযোগিতা করা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

#জয়পুরহাট #প্রতিবন্ধী_কল্যাণ #হুইলচেয়ার_বিতরণ

চেকপোস্ট

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

জয়পুরহাটে প্রতিবন্ধীদের পাশে ‘লাল সবুজ’, হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

জয়পুরহাটে প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় এগিয়ে এসেছে সামাজিক সংগঠন ‘লাল সবুজ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা’। সংগঠনটির উদ্যোগে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, সেলাই মেশিন এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে সংস্থার সভাপতি মো. জাকারিয়া মণ্ডল শিমুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. গোলজার হোসেন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি এবং লাল সবুজ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উপদেষ্টা মো. নুর-ই আলম হোসেন

অনুষ্ঠানে দুইজন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে একটি হুইলচেয়ার ও একটি সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি ১০টি প্রতিবন্ধী পরিবারের মাঝে এক সপ্তাহের জন্য চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি মো. গোলজার হোসেন উপস্থিত উপকারভোগীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলো পর্যায়ক্রমে সমাধানের জন্য সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সংস্থার সভাপতি মো. জাকারিয়া মণ্ডল শিমুল এ আয়োজন সফল করতে অনুদান ও শ্রম দিয়ে সহযোগিতা করা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত