রোববার, ০২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

নাচোল-গোমস্তাপুর-ভোলাহাটে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় অসহায় ও শারীরিক প্রতিবন্ধী মানুষের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করেছে সুন্নাতুন নবী হিউম্যানিটি ফাউন্ডেশন।২০২৬ সালের এ মানবিক কর্মসূচির আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে হুইলচেয়ার তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি ড. মু. মিজানুর রহমান বলেন, শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও তারা যেন স্বাবলম্বী ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, সেটিই সবার লক্ষ্য হওয়া উচিত। তিনি সমাজের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে ফাউন্ডেশনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বিনামূল্যে হুইলচেয়ার পেয়ে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নাচোল-গোমস্তাপুর-ভোলাহাটে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ