মানিকগঞ্জের আরিচা ঘাট থেকে কাজিরহাট রুটে জ্বালানি সংকট ও ভাড়া বৃদ্ধির দাবিতে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২৭ এপ্রিল) পর্যন্ত টানা ৮ দিন বন্ধ থাকায় যাত্রীসাধারণ চরম দুর্ভোগে পড়েছেন।
ঘাট সূত্রে জানা গেছে, আরিচা ঘাটে মোট ৬৫টি স্পিডবোট রয়েছে, যার মধ্যে প্রতিদিন ১৫টি বোট সিরিয়াল অনুযায়ী চলাচল করে। প্রতিটি ট্রিপে একটি বোটে প্রায় ২৭ লিটার পেট্রোল প্রয়োজন হয়। কিন্তু প্রয়োজনের তুলনায় জ্বালানি সরবরাহ কম থাকায় চলাচল ব্যাহত হচ্ছে।
এছাড়া চলতি মৌসুমে যমুনা নদীতে চর জেগে ওঠায় এ রুটের দূরত্ব বেড়ে প্রায় ২০ কিলোমিটারে দাঁড়িয়েছে। ফলে জ্বালানি খরচও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, পেট্রোলের দাম বাড়লেও পূর্ব নির্ধারিত ২১০ টাকা ভাড়া বহাল থাকায় মালিক ও চালকরা লোকসানের মুখে পড়ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ঘাট ম্যানেজার আতোয়ার রহমান বলেন, দৈনিক চাহিদা অনুযায়ী পেট্রোল পাওয়া যাচ্ছে না, উপরন্তু জ্বালানির দাম বেড়েছে। আগের ভাড়ায় চলাচল করলে মালিকদের লোকসান গুনতে হচ্ছে। তাই বাধ্য হয়ে স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে স্থানীয় সংসদ সদস্যও সতর্ক করে জানিয়েছেন, কেউ আইনবহির্ভূতভাবে অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬