আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (৩ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজন করতে বলা হয়েছে।
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ পালন করা হবে। এ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে প্রয়োজনীয় কর্মসূচি আয়োজনের ব্যবস্থা নিতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের এই নির্দেশনার মাধ্যমে দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে দিবসটি পালনের প্রস্তুতি শুরু হয়েছে।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬