প্রিন্ট এর তারিখ : ০৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থান দিবস: স্কুল-কলেজে পালনের নির্দেশ
চেকপোস্ট নিউজ, ||
আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।সোমবার (৩ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজন করতে বলা হয়েছে।প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।চিঠিতে বলা হয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ পালন করা হবে। এ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে প্রয়োজনীয় কর্মসূচি আয়োজনের ব্যবস্থা নিতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের এই নির্দেশনার মাধ্যমে দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে দিবসটি পালনের প্রস্তুতি শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত