সোমবার, ২০ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও ওয়াসিম আকরাম (বাঁ থেকে)। ছবি : সংগৃহীত

বাংলাদেশের নতুন ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও ওয়াসিম আকরামের স্মৃতি। রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন নকশা অনুযায়ী, ই-পাসপোর্টের ৩২ ও ৩৩ নম্বর পৃষ্ঠায় জলছাপ হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক মুহূর্ত স্থান পাবে। একই সঙ্গে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের নানা গুরুত্বপূর্ণ প্রতীকও পাসপোর্টের বিভিন্ন পৃষ্ঠায় সংযোজন করা হয়েছে।

নতুন পাসপোর্টে জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, লালবাগ দুর্গ, পানামনগর এবং কার্জন হলের মতো ঐতিহাসিক স্থাপনার ছবি থাকবে। এছাড়া কক্সবাজার সমুদ্র সৈকত, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর ও নীলগিরির প্রাকৃতিক সৌন্দর্যও জলছাপে স্থান পেয়েছে।

জাতীয় প্রতীক হিসেবে শাপলা, দোয়েল, ইলিশ ও কাঁঠাল এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’-ও নতুন নকশায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, পাসপোর্টের ডাটা পেজে আগের মতোই ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ’—এই ঘোষণা বহাল থাকবে। নতুন নকশা দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

#বাংলাদেশ_খবর #জুলাইগণঅভ্যুত্থান #ইপাসপোর্ট

চেকপোস্ট

সোমবার, ২০ জুলাই ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশের নতুন ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও ওয়াসিম আকরামের স্মৃতি। রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন নকশা অনুযায়ী, ই-পাসপোর্টের ৩২ ও ৩৩ নম্বর পৃষ্ঠায় জলছাপ হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক মুহূর্ত স্থান পাবে। একই সঙ্গে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের নানা গুরুত্বপূর্ণ প্রতীকও পাসপোর্টের বিভিন্ন পৃষ্ঠায় সংযোজন করা হয়েছে।

নতুন পাসপোর্টে জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, লালবাগ দুর্গ, পানামনগর এবং কার্জন হলের মতো ঐতিহাসিক স্থাপনার ছবি থাকবে। এছাড়া কক্সবাজার সমুদ্র সৈকত, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর ও নীলগিরির প্রাকৃতিক সৌন্দর্যও জলছাপে স্থান পেয়েছে।

জাতীয় প্রতীক হিসেবে শাপলা, দোয়েল, ইলিশ ও কাঁঠাল এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’-ও নতুন নকশায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, পাসপোর্টের ডাটা পেজে আগের মতোই ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ’—এই ঘোষণা বহাল থাকবে। নতুন নকশা দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত