মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অর্থায়ন ও নির্দেশনার অভিযোগের কথা উল্লেখ

জুলাই আন্দোলনের মামলায় জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার দেখানোর অনুমতি

ছবি : চেকপোস্ট

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন।

আদালত সূত্রে জানা যায়, এর আগে গত ২৮ জুন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) রিফাত আল আফসানী জেবুন্নেছা আফরোজকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। সেদিন আদালত শুনানির জন্য ১ জুলাই দিন ধার্য করেছিলেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, তদন্তে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ রয়েছে যে, জেবুন্নেছা আফরোজ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে উস্কানিমূলক বক্তব্য, অর্থায়ন এবং নির্দেশনার মাধ্যমে ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

আবেদনে আরও বলা হয়, তিনি জামিনে মুক্তি পেলে পলাতক থেকে তদন্ত কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৪ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় একই বছরের ৫ আগস্ট সকাল ১০টার দিকে রাজধানীর ভাটারা থানাধীন যমুনা ফিউচার পার্কের সামনে সহিংসতার ঘটনা ঘটে। ওই ঘটনায় জেবুন্নেছা আফরোজসহ একাধিক ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৫ ডিসেম্বর ভাটারা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

#জেবুন্নেছা_আফরোজ #ভাটারা_থানা #হত্যাচেষ্টা_মামলা

চেকপোস্ট

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার দেখানোর অনুমতি

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন।

আদালত সূত্রে জানা যায়, এর আগে গত ২৮ জুন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) রিফাত আল আফসানী জেবুন্নেছা আফরোজকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। সেদিন আদালত শুনানির জন্য ১ জুলাই দিন ধার্য করেছিলেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, তদন্তে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ রয়েছে যে, জেবুন্নেছা আফরোজ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে উস্কানিমূলক বক্তব্য, অর্থায়ন এবং নির্দেশনার মাধ্যমে ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

আবেদনে আরও বলা হয়, তিনি জামিনে মুক্তি পেলে পলাতক থেকে তদন্ত কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৪ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় একই বছরের ৫ আগস্ট সকাল ১০টার দিকে রাজধানীর ভাটারা থানাধীন যমুনা ফিউচার পার্কের সামনে সহিংসতার ঘটনা ঘটে। ওই ঘটনায় জেবুন্নেছা আফরোজসহ একাধিক ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৫ ডিসেম্বর ভাটারা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত