সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

প্রতিদিন দুই ঘণ্টা থাকবে বিদ্যুৎ বন্ধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লোডশেডিংয়ের নতুন শিডিউল

অন্ধকারে জ্বলন্ত মোমবাতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি: কোলাজ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দৈনিক দুই ঘণ্টা লোডশেডিংয়ের শিডিউল ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকৌশল অফিস থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর চিঠির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে সাময়িক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যে সময়ে বিদ্যুৎ থাকবে না

নির্ধারিত শিডিউল অনুযায়ী প্রতিদিন

  • সকাল ৭টা থেকে ৮টা: ১ ঘণ্টা
  • বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা: ১ ঘণ্টা

অর্থাৎ প্রতিদিন মোট ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

প্রকৌশল অফিসের অফিস প্রধান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. নাজমুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

#লোডশেডিং #বিদ্যুৎ_সংকট #জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়

চেকপোস্ট

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লোডশেডিংয়ের নতুন শিডিউল

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দৈনিক দুই ঘণ্টা লোডশেডিংয়ের শিডিউল ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকৌশল অফিস থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর চিঠির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে সাময়িক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যে সময়ে বিদ্যুৎ থাকবে না

নির্ধারিত শিডিউল অনুযায়ী প্রতিদিন

  • সকাল ৭টা থেকে ৮টা: ১ ঘণ্টা
  • বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা: ১ ঘণ্টা

অর্থাৎ প্রতিদিন মোট ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

প্রকৌশল অফিসের অফিস প্রধান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. নাজমুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত