জামালপুর সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানে গিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর একটি গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এদিন জামালপুর পৌরসভার পিঙ্গলহাটি ও শরিফপুরের গোবিন্দপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।
স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দপুরের জিরন ব্রিক ফিল্ডে অভিযান চলাকালে ইটভাটার মালিকের মা রোজিনা বেগম র্যাবের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে গাড়ির সামনের কাচ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে রোজিনা বেগম ও ভাটার অংশীদার মাহমুদুল হাসান সুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের নিয়ে যাওয়ার সময় কয়েকজন নারী সড়কে শুয়ে পড়ে বাধা দেওয়ার চেষ্টা করেন, ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ভ্রাম্যমাণ আদালত জানায়, হামলার মধ্যেও অভিযান অব্যাহত রাখা হয়। পরিবেশগত ছাড়পত্র না থাকায় জিরন ব্রিক ফিল্ডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং বুলডোজার দিয়ে ভাটার চিমনি ভেঙে দেওয়া হয়। পরে পিঙ্গলহাটার যমুনা ব্রিক ফিল্ডেও একই ধরনের অভিযান চালিয়ে চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জানান, জামালপুর সদর উপজেলায় চারটি অবৈধ ইটভাটার মধ্যে দুইটিতে অভিযান সম্পন্ন হয়েছে এবং বাকি ভাটাগুলোতেও শিগগিরই অভিযান চালানো হবে।
র্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন, অভিযানের সময় এক মানসিক ভারসাম্যহীন নারী গাড়িতে ঢিল নিক্ষেপ করেন। এতে গাড়ির কাচ ক্ষতিগ্রস্ত হয় এবং তাকে আটক করা হয়েছে।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় এক নারীসহ দুইজনকে আটক করা হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬