“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ৯টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।
জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহীনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এন এম ওয়াসিম ফিরোজ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল হোসেনসহ মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জেলার মৎস্য উৎপাদন বাড়াতে প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও টেকসই মৎস্যচাষের ওপর গুরুত্বারোপ করা হয়।
মৎস্যসম্পদ রক্ষায় মুক্ত জলাশয় দূষণমুক্ত রাখা এবং প্রজনন মৌসুমে অবৈধ ও ক্ষতিকর জাল দিয়ে পোনা ও মা মাছ শিকার বন্ধে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন বক্তারা।
আলোচনা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান ও সফলতার স্বীকৃতি হিসেবে জেলার সফল মৎস্যচাষীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
জেলা মৎস্য দপ্তর জানিয়েছে, আগামী ৩০ আগস্ট পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ে র্যালি, সচেতনতামূলক প্রচার, মাছের পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬