সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

তেহরানের তিন কেন্দ্রে প্রশিক্ষণ

জাতীয় প্রতিরক্ষায় নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে ইরান

ইরানের তেহরানের রাস্তায় ‘জানফাদা’ স্বেচ্ছাসেবী সমাবেশ ও পদযাত্রা। ছবি : সংগৃহীত

জাতীয় প্রতিরক্ষার প্রস্তুতি জোরদার করতে বেসামরিক স্বেচ্ছাসেবকদের মৌলিক সামরিক প্রশিক্ষণ দেওয়ার নতুন কর্মসূচি শুরু করতে যাচ্ছে ইরান। ‘জানফাদা’ নামে এই কর্মসূচির আওতায় সাধারণ নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে।

ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি (WANA) জানিয়েছে, তেহরানের তিনটি নির্ধারিত প্রশিক্ষণকেন্দ্রে প্রথম ধাপে কর্মসূচিটি চালু হবে।

ইরানের সেনাবাহিনীর প্রশিক্ষণ ও শিক্ষা বিভাগের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আলিয়ান-নেজাদ জানান, সেনাবাহিনীর চারটি শাখার সদস্যরা নির্ধারিত ফিল্ড-গ্যারিসন এলাকায় বেসামরিক স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেবেন।

কর্মসূচির প্রথম পর্যায়ে অংশগ্রহণকারীদের মৌলিক সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর নির্বাচিত অংশগ্রহণকারীদের আরও উন্নত পর্যায়ের প্রশিক্ষণের আওতায় নেওয়া হবে।

ইরানি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, জাতীয় প্রতিরক্ষার প্রয়োজন দেখা দিলে বেসামরিক অংশগ্রহণকারীরা যাতে তাদের অর্জিত মৌলিক সামরিক দক্ষতা কাজে লাগাতে পারেন, সেই প্রস্তুতি তৈরি করাই কর্মসূচিটির অন্যতম লক্ষ্য।

তবে এখনো প্রশিক্ষণের নির্দিষ্ট মেয়াদ, কতজন স্বেচ্ছাসেবক এতে অংশ নেবেন এবং পরবর্তীতে তেহরানের বাইরে দেশের অন্যান্য এলাকায় কর্মসূচিটি সম্প্রসারণ করা হবে কি না—এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

#ইরান #সামরিকপ্রশিক্ষণ #জাতীয়প্রতিরক্ষা

চেকপোস্ট

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

জাতীয় প্রতিরক্ষায় নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে ইরান

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

জাতীয় প্রতিরক্ষার প্রস্তুতি জোরদার করতে বেসামরিক স্বেচ্ছাসেবকদের মৌলিক সামরিক প্রশিক্ষণ দেওয়ার নতুন কর্মসূচি শুরু করতে যাচ্ছে ইরান। ‘জানফাদা’ নামে এই কর্মসূচির আওতায় সাধারণ নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে।

ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি (WANA) জানিয়েছে, তেহরানের তিনটি নির্ধারিত প্রশিক্ষণকেন্দ্রে প্রথম ধাপে কর্মসূচিটি চালু হবে।

ইরানের সেনাবাহিনীর প্রশিক্ষণ ও শিক্ষা বিভাগের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আলিয়ান-নেজাদ জানান, সেনাবাহিনীর চারটি শাখার সদস্যরা নির্ধারিত ফিল্ড-গ্যারিসন এলাকায় বেসামরিক স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেবেন।

কর্মসূচির প্রথম পর্যায়ে অংশগ্রহণকারীদের মৌলিক সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর নির্বাচিত অংশগ্রহণকারীদের আরও উন্নত পর্যায়ের প্রশিক্ষণের আওতায় নেওয়া হবে।

ইরানি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, জাতীয় প্রতিরক্ষার প্রয়োজন দেখা দিলে বেসামরিক অংশগ্রহণকারীরা যাতে তাদের অর্জিত মৌলিক সামরিক দক্ষতা কাজে লাগাতে পারেন, সেই প্রস্তুতি তৈরি করাই কর্মসূচিটির অন্যতম লক্ষ্য।

তবে এখনো প্রশিক্ষণের নির্দিষ্ট মেয়াদ, কতজন স্বেচ্ছাসেবক এতে অংশ নেবেন এবং পরবর্তীতে তেহরানের বাইরে দেশের অন্যান্য এলাকায় কর্মসূচিটি সম্প্রসারণ করা হবে কি না—এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত