বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

ইরানের পরমাণু কর্মসূচি

জাতিসংঘে ট্রাম্পের বার্তা, ‘আমেরিকা এখন আরও শক্তিশালী’

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতার কথা তুলে ধরে দেশটি ‘ফিরে এসেছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ বিতর্কে দেওয়া ভাষণের শুরুতে ট্রাম্প বলেন, ‘আমেরিকা ফিরে এসেছে এবং আমাদের দেশ আজ আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী।’ তাঁর ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অর্থনীতি, সামরিক শক্তি, প্রযুক্তি ও জ্বালানি সক্ষমতা বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছে।

সামরিক খাতের ব্যয় প্রসঙ্গে ট্রাম্প বলেন, গত ১২ মাসে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ইতিহাসের সবচেয়ে বেশি অর্থ বিনিয়োগ করা হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, চলতি মেয়াদে সামরিক খাতে বিনিয়োগের পরিমাণ ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

ট্রাম্প আরও বলেন, নতুন প্রাণশক্তিতে উজ্জীবিত যুক্তরাষ্ট্রের সম্পদ, শক্তি, চেতনা ও গতিশীলতার ওপর নির্ভর করে বিশ্ব এগিয়ে যাচ্ছে বলে তিনি মনে করেন।

ভাষণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও গুরুত্ব পায়। ইরানের পরমাণু সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরে ট্রাম্প বলেন, তাঁর প্রশাসন ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে পদক্ষেপ নিয়েছে। তিনি ইরানের বিরুদ্ধে কঠোর ভাষায় সতর্কবার্তাও দেন।

ট্রাম্পের ভাষণের গুরুত্বপূর্ণ অংশজুড়ে ছিল যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা, মধ্যপ্রাচ্যের সংঘাত, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মার্কিন পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক। তিনি বলেন, ইরানের সঙ্গে সমঝোতা না হলে দেশটির বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে তাঁকে সিদ্ধান্ত নিতে হবে।

জাতিসংঘে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান তুলে ধরতে গিয়ে ট্রাম্প তাঁর প্রশাসনের বিভিন্ন পদক্ষেপেরও প্রশংসা করেন। পাশাপাশি ইরানসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

#জাতিসংঘ #ডোনাল্ডট্রাম্প #আমেরিকা

চেকপোস্ট

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে ট্রাম্পের বার্তা, ‘আমেরিকা এখন আরও শক্তিশালী’

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতার কথা তুলে ধরে দেশটি ‘ফিরে এসেছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ বিতর্কে দেওয়া ভাষণের শুরুতে ট্রাম্প বলেন, ‘আমেরিকা ফিরে এসেছে এবং আমাদের দেশ আজ আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী।’ তাঁর ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অর্থনীতি, সামরিক শক্তি, প্রযুক্তি ও জ্বালানি সক্ষমতা বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছে।

সামরিক খাতের ব্যয় প্রসঙ্গে ট্রাম্প বলেন, গত ১২ মাসে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ইতিহাসের সবচেয়ে বেশি অর্থ বিনিয়োগ করা হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, চলতি মেয়াদে সামরিক খাতে বিনিয়োগের পরিমাণ ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

ট্রাম্প আরও বলেন, নতুন প্রাণশক্তিতে উজ্জীবিত যুক্তরাষ্ট্রের সম্পদ, শক্তি, চেতনা ও গতিশীলতার ওপর নির্ভর করে বিশ্ব এগিয়ে যাচ্ছে বলে তিনি মনে করেন।

ভাষণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও গুরুত্ব পায়। ইরানের পরমাণু সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরে ট্রাম্প বলেন, তাঁর প্রশাসন ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে পদক্ষেপ নিয়েছে। তিনি ইরানের বিরুদ্ধে কঠোর ভাষায় সতর্কবার্তাও দেন।

ট্রাম্পের ভাষণের গুরুত্বপূর্ণ অংশজুড়ে ছিল যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা, মধ্যপ্রাচ্যের সংঘাত, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মার্কিন পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক। তিনি বলেন, ইরানের সঙ্গে সমঝোতা না হলে দেশটির বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে তাঁকে সিদ্ধান্ত নিতে হবে।

জাতিসংঘে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান তুলে ধরতে গিয়ে ট্রাম্প তাঁর প্রশাসনের বিভিন্ন পদক্ষেপেরও প্রশংসা করেন। পাশাপাশি ইরানসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত