মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

উদযাপন ঢালিউড তারকার

জন্মদিনে ভালোবাসায় ভাসছেন নায়িকা ববি

জন্মদিনে ভালোবাসায় ভাসছেন নায়িকা ববি

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির জন্মদিন আজ ১৮ আগস্ট। বিশেষ এই দিনে রাত ১২টার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম, মুঠোফোন ও ক্ষুদেবার্তায় সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।

নিজস্ব স্টাইল, গ্ল্যামার ও অভিনয় দক্ষতার মাধ্যমে দীর্ঘদিন ধরে চলচ্চিত্র অঙ্গনে নিজের অবস্থান ধরে রেখেছেন এই অভিনেত্রী।

২০০৯ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ববির। এরপর একের পর এক সফল সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি।

তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দেহরক্ষী’, ‘রাজত্ব’, ‘অ্যাকশন জেসমিন’, ‘বিজলী’ ও ‘নোলক’। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন তিনি। তার প্রযোজিত সিনেমা ‘বিজলী’ দর্শকদের মধ্যে আলোচনায় আসে।

জন্মদিন প্রসঙ্গে ববি জানান, বিশেষ এই দিনটি তিনি সাধারণত পরিবার ও কাছের মানুষদের সঙ্গে কাটাতে পছন্দ করেন। তবে ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছা বার্তা তার আনন্দ আরও বাড়িয়ে দেয়।

বর্তমানে বেশ কয়েকটি নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। আগামী দিনেও ভালো কাজের মাধ্যমে দর্শকদের চমক দিতে চান বলে জানিয়েছেন তিনি।

#ঢালিউড #ইয়ামিনহকববি #জন্মদিন

চেকপোস্ট

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

জন্মদিনে ভালোবাসায় ভাসছেন নায়িকা ববি

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির জন্মদিন আজ ১৮ আগস্ট। বিশেষ এই দিনে রাত ১২টার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম, মুঠোফোন ও ক্ষুদেবার্তায় সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।

নিজস্ব স্টাইল, গ্ল্যামার ও অভিনয় দক্ষতার মাধ্যমে দীর্ঘদিন ধরে চলচ্চিত্র অঙ্গনে নিজের অবস্থান ধরে রেখেছেন এই অভিনেত্রী।

২০০৯ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ববির। এরপর একের পর এক সফল সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি।

তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দেহরক্ষী’, ‘রাজত্ব’, ‘অ্যাকশন জেসমিন’, ‘বিজলী’ ও ‘নোলক’। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন তিনি। তার প্রযোজিত সিনেমা ‘বিজলী’ দর্শকদের মধ্যে আলোচনায় আসে।

জন্মদিন প্রসঙ্গে ববি জানান, বিশেষ এই দিনটি তিনি সাধারণত পরিবার ও কাছের মানুষদের সঙ্গে কাটাতে পছন্দ করেন। তবে ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছা বার্তা তার আনন্দ আরও বাড়িয়ে দেয়।

বর্তমানে বেশ কয়েকটি নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। আগামী দিনেও ভালো কাজের মাধ্যমে দর্শকদের চমক দিতে চান বলে জানিয়েছেন তিনি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত