মূল পাতা

সারাদেশ

ছয় দফা দাবিতে সৈয়দপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ ও সমাবেশ

শাহজাহান আলী মনন,
শাহজাহান আলী মনন, নীলফামারী প্রতিনিধি::
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছয় দফা দাবিতে সৈয়দপুরে  ইসলামী   ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ ও সমাবেশ
ছবি: চেকপোস্ট

নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় শহরের দিনাজপুর রোডে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সৈয়দপুর শাখার সামনে ছয়দফা দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের বিনিয়োগকারী ও সাধারণ গ্রাহকরা অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আহবায়ক মোখলেছুর রহমান, সদস্য রেজওয়ান হাসান, আবুল কালাম, আব্দুস সালামসহ অন্যরা।

সমাবেশে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরে বক্তারা  বলেন, ইসলামী ব্যাংক দেশের মানুষের আস্থার প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসময় তারা ইসলামী ব্যাংকের প্রশাসক মোহাম্মদ জহির হোসেনের পদত্যাগ দাবি করেন।

ফোরামের নেতারা আরো বলেন, এস আলমের শেয়ার ও পাচারকৃত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। মূল উদ্যোক্তাদের কাছে ব্যাংকের মালিকানা হস্তান্তর এবং সুশাসন নিশ্চিত করতে হবে। এসময় তারা সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের নিয়ে দ্রুত একটি পূর্ণাঙ্গ ও কার্যকর পরিচালনা পর্ষদ গঠনে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ কামনা করেন।

গ্রাহকের স্বার্থ রক্ষার দাবি জানিয়ে তারা বলেন, ইসলামী ব্যাংকের সঙ্গে বিপুলসংখ্যক গ্রাহকের আমানত ও আর্থিক নিরাপত্তা জড়িত। তাই ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শক্তিশালী করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ছয় দফা দাবিতে সৈয়দপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ ও সমাবেশ
0:00 0:00
1.0x
চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


ছয় দফা দাবিতে সৈয়দপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ ও সমাবেশ

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় শহরের দিনাজপুর রোডে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সৈয়দপুর শাখার সামনে ছয়দফা দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের বিনিয়োগকারী ও সাধারণ গ্রাহকরা অংশ নেন।


সমাবেশে বক্তব্য দেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আহবায়ক মোখলেছুর রহমান, সদস্য রেজওয়ান হাসান, আবুল কালাম, আব্দুস সালামসহ অন্যরা।


সমাবেশে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরে বক্তারা  বলেন, ইসলামী ব্যাংক দেশের মানুষের আস্থার প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসময় তারা ইসলামী ব্যাংকের প্রশাসক মোহাম্মদ জহির হোসেনের পদত্যাগ দাবি করেন।


ফোরামের নেতারা আরো বলেন, এস আলমের শেয়ার ও পাচারকৃত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। মূল উদ্যোক্তাদের কাছে ব্যাংকের মালিকানা হস্তান্তর এবং সুশাসন নিশ্চিত করতে হবে। এসময় তারা সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের নিয়ে দ্রুত একটি পূর্ণাঙ্গ ও কার্যকর পরিচালনা পর্ষদ গঠনে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ কামনা করেন।


গ্রাহকের স্বার্থ রক্ষার দাবি জানিয়ে তারা বলেন, ইসলামী ব্যাংকের সঙ্গে বিপুলসংখ্যক গ্রাহকের আমানত ও আর্থিক নিরাপত্তা জড়িত। তাই ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শক্তিশালী করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত