মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

রাজপথে প্রতিবাদ কর্মসূচি

ছাত্রদলের হামলার প্রতিবাদে শাহবাগে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

শাহবাগে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল। ছবি : ভিডিও থেকে সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু), জবি ইনকিলাব মঞ্চ, ছাত্রশিবির, ছাত্রশক্তি ও বাম ছাত্রসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে রাজধানীর শাহবাগ চত্বরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ইনকিলাব মঞ্চের নবনির্বাচিত আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের ও সদস্য সচিব ফাতিমা তাসনীম জুমা।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল—‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ছাত্রদলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘দালালী না রাজপথ, রাজপথ’, ‘জগন্নাথের রক্ত বৃথা যেতে পারে না’সহ নানা স্লোগান।

ইনকিলাব মঞ্চের নেতারা অভিযোগ করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ, আবাসন সংকট নিরসনসহ বিভিন্ন ন্যায্য দাবির আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। একই সঙ্গে পৃথক দুটি ক্যাম্পাসেও অতর্কিত হামলার অভিযোগ তোলেন তারা।

বিক্ষোভ চলাকালে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেন, তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করতে চান। তিনি মিছিলে অংশগ্রহণকারীদের কোনো ধরনের উসকানি বা ‘পাতানো ফাঁদে’ পা না দেওয়ার আহ্বান জানান।

#ছাত্ররাজনীতি #ইনকিলাবমঞ্চ #শাহবাগবিক্ষোভ

চেকপোস্ট

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

ছাত্রদলের হামলার প্রতিবাদে শাহবাগে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু), জবি ইনকিলাব মঞ্চ, ছাত্রশিবির, ছাত্রশক্তি ও বাম ছাত্রসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে রাজধানীর শাহবাগ চত্বরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ইনকিলাব মঞ্চের নবনির্বাচিত আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের ও সদস্য সচিব ফাতিমা তাসনীম জুমা।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল—‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ছাত্রদলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘দালালী না রাজপথ, রাজপথ’, ‘জগন্নাথের রক্ত বৃথা যেতে পারে না’সহ নানা স্লোগান।

ইনকিলাব মঞ্চের নেতারা অভিযোগ করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ, আবাসন সংকট নিরসনসহ বিভিন্ন ন্যায্য দাবির আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। একই সঙ্গে পৃথক দুটি ক্যাম্পাসেও অতর্কিত হামলার অভিযোগ তোলেন তারা।

বিক্ষোভ চলাকালে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেন, তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করতে চান। তিনি মিছিলে অংশগ্রহণকারীদের কোনো ধরনের উসকানি বা ‘পাতানো ফাঁদে’ পা না দেওয়ার আহ্বান জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত