সুনামগঞ্জের ছাতক পৌরসভার বাজনামহল এলাকায় অটোরিকশায় যাত্রী ওঠানো ও ভাড়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে ছাতক-দোয়ারাবাজার সুরমা সেতুর পূর্বপাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, অটোরিকশাচালক হেলাল মিয়ার (৪৫) গাড়িতে বারকাপনগামী যাত্রী হিসেবে লিজন মিয়া (৩৫) ও হুসাইন মিয়া (৩২) ওঠেন। চালক আরও যাত্রী নিয়ে গাড়ি ছাড়ার কথা বললে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে বাজনামহল ও বারকাপন এলাকার লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল ও পাথর নিক্ষেপের ঘটনা ঘটে।
খবর পেয়ে ছাতক থানার মোবাইল টিম-২ এবং ওসি (তদন্ত) ঝলক মহন্তের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে মাহিন মিয়া (১৩) ও মামুন মিয়া (২৫) আহত হন। এছাড়া দায়িত্ব পালনকালে পাথরের আঘাতে কনস্টেবল মো. রুবেল খাঁ ও কনস্টেবল মো. ইউনুছ আলী আহত হন। তারা ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ জানিয়েছে, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি অব্যাহত রেখেছে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬