শনিবার, ৩০ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন

ছদ্মবেশে মাঠে নামার আহ্বান! সারজিস আলমের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি : চেকপোস্ট

ঢাকার দুই সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রমের বাস্তব অবস্থা যাচাইয়ে আকস্মিক ও পূর্ব নোটিশহীন পরিদর্শনকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (২৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

তিনি উল্লেখ করেন, ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় মাঠপর্যায়ে অনিয়ম ও অব্যবস্থাপনা সরাসরি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় যা তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।

ফেসবুক পোস্টে সারজিস আলম বলেন, শীর্ষ নেতৃত্বের এমন আকস্মিক পরিদর্শন মাঠপর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তবে শুধু বর্জ্য ব্যবস্থাপনা নয়, দেশের অন্যান্য গুরুতর সমস্যার দিকেও নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

তার মতে, সমাজে জেঁকে বসা চাঁদাবাজি, নিত্যপণ্যের বাজার সিন্ডিকেট, মাদক ব্যবসা এবং দলীয় নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহার এসব অনিয়মও একইভাবে সরেজমিনে গিয়ে দেখা উচিত।

তিনি আরও বলেন, ছদ্মবেশে সাধারণ মানুষের মতো বাস্তব অভিজ্ঞতা নিলে সমস্যার গভীরতা আরও স্পষ্ট হবে এবং কার্যকর সমাধান নেওয়া সহজ হবে।

#রাজনীতি_বাংলাদেশ #সারজিস_আলম #ঢাকা_সিটি

চেকপোস্ট

শনিবার, ৩০ মে ২০২৬

ছদ্মবেশে মাঠে নামার আহ্বান! সারজিস আলমের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

ঢাকার দুই সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রমের বাস্তব অবস্থা যাচাইয়ে আকস্মিক ও পূর্ব নোটিশহীন পরিদর্শনকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (২৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

তিনি উল্লেখ করেন, ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় মাঠপর্যায়ে অনিয়ম ও অব্যবস্থাপনা সরাসরি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় যা তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।

ফেসবুক পোস্টে সারজিস আলম বলেন, শীর্ষ নেতৃত্বের এমন আকস্মিক পরিদর্শন মাঠপর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তবে শুধু বর্জ্য ব্যবস্থাপনা নয়, দেশের অন্যান্য গুরুতর সমস্যার দিকেও নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

তার মতে, সমাজে জেঁকে বসা চাঁদাবাজি, নিত্যপণ্যের বাজার সিন্ডিকেট, মাদক ব্যবসা এবং দলীয় নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহার এসব অনিয়মও একইভাবে সরেজমিনে গিয়ে দেখা উচিত।

তিনি আরও বলেন, ছদ্মবেশে সাধারণ মানুষের মতো বাস্তব অভিজ্ঞতা নিলে সমস্যার গভীরতা আরও স্পষ্ট হবে এবং কার্যকর সমাধান নেওয়া সহজ হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত