শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

র‌্যাব-৯ এর অভিযানে

চুনারুঘাটে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ: একমাত্র আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. কাওসার ভূঁইয়া। ছবি : চেকপোস্ট

হবিগঞ্জের চুনারুঘাটে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আলীরাজাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. কাওসার ভূঁইয়া (৪৫)। তিনি চুনারুঘাট উপজেলার আলীরাজাপুর এলাকার বিল্লাল হোসেন ভূঁইয়ার ছেলে।

র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আলীরাজাপুর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় চুনারুঘাট থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারভুক্ত একমাত্র পলাতক আসামি কাওসার ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগ

র‌্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, ভুক্তভোগী নারী মাধবপুর থানার আলীরাজাপুর এলাকার বাসিন্দা এবং তিনি প্রতিবন্ধী। অভিযুক্ত কাওসার ভূঁইয়া একই এলাকার বাসিন্দা।

মামলার অভিযোগে বলা হয়েছে, কাওসার বিভিন্ন সময় ওই নারীকে অশ্লীল কথাবার্তা বলাসহ উত্ত্যক্ত করতেন।

ঘটনার দিন ২১ মে ২০২৬ রাত আনুমানিক আড়াইটার দিকে ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে অভিযুক্ত ব্যক্তি আগে থেকে ওত পেতে ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। তিনি পেছন থেকে ওই নারীর মুখ চেপে ধরে বাড়ির পাশের একটি আমগাছের নিচে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান বলে র‌্যাব জানিয়েছে।

মামলা ও র‌্যাবের অভিযান

ঘটনার পর ভুক্তভোগীর বোন বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা করেন। মামলাটি চুনারুঘাট থানার মামলা নম্বর-১১, তারিখ ৪ জুলাই ২০২৬। এতে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী/২০২৫)-এর ৯(১) ধারায় মামলা করা হয়।

আসামিকে আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে অভিযান চালিয়ে কাওসার ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানিয়েছে, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯-এর অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

#চুনারুঘাট #র‌্যাব৯ #ধর্ষণমামলা

চেকপোস্ট

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

চুনারুঘাটে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ: একমাত্র আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত