ঢাকাস্থ চীনা দূতাবাসের আমন্ত্রণে ১০ দিনের সরকারি সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ২০ সদস্যের একটি প্রতিনিধি দল। এই দলে তরুণ প্রতিনিধি হিসেবে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা শেখ তানভীর বারী হামিম।
আগামী ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত চীন সফরে থাকবেন এই প্রতিনিধিদল। সফরকালে তারা চীনের চংকিং ও সাংহাই শহরে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), নগর পরিকল্পনা, গ্রামীণ উন্নয়ন এবং স্থানীয় প্রশাসন ব্যবস্থা পর্যবেক্ষণ করবেন।
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গত ১৪ মে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো চিঠিতে এই আমন্ত্রণ জানান। সফরের সব ব্যয় চীনা পক্ষ বহন করবে।
সফরসূচি অনুযায়ী, প্রতিনিধিদল চংকিং জেনারেল এআই রিসার্চ ইনস্টিটিউট, সাংহাই এআই ল্যাব, টংজি বিশ্ববিদ্যালয় এবং সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজসহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে মতবিনিময় করবে।
দলে যুবদল, ছাত্রদল এবং নারী প্রতিনিধিদের সমন্বয়ে একটি বৈচিত্র্যপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। ছাত্রদল থেকে একাধিক কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতা এই সফরে অংশ নিচ্ছেন।
রাজনৈতিক ও কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সফর বিএনপি–চীন সম্পর্ক ও ভবিষ্যৎ নীতি বিনিময়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬