মঙ্গলবার, ২৬ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

চীনে অভিজ্ঞতা বিনিময় সফর

চীনে যাচ্ছেন বিএনপির ২০ তরুণ, দলে ছাত্রদল নেত্রী নওরীন

ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সম্পাদক জান্নাতুল নওরীন উর্মি। ছবি: সংগৃহীত

চীনা সরকারের আমন্ত্রণে ২০ সদস্যের একটি তরুণ প্রতিনিধি দল নিয়ে সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর তরুণ নেতারা। এই দলে রয়েছেন জান্নাতুল নওরীন উর্মি, যিনি কেন্দ্রীয় ছাত্রদলের সহসম্পাদক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

সফরটি আগামী ৪ থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। চীনের আমন্ত্রণটি আসে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের মাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পাঠানো চিঠির ভিত্তিতে।

তালিকায় আরও রয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের তরুণ নেতারা। সফরকালে প্রতিনিধিদল চীনের চংকিং ও সাংহাই শহর পরিদর্শন করবে এবং উন্নয়ন, প্রযুক্তি, গ্রামীণ পুনরুজ্জীবন ও প্রশাসনিক ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞতা অর্জন করবে।

চীনের বিভিন্ন গবেষক ও থিংক ট্যাংকের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়েরও সুযোগ পাবেন তারা। পুরো সফরের ব্যয় বহন করবে চীন সরকার।

নওরীন উর্মি বলেন, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও উন্নয়ন প্রক্রিয়া সম্পর্কে জানার এই সুযোগ ভবিষ্যৎ নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

#ছাত্রদল #বিএনপি #চীনসফর

চেকপোস্ট

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

চীনে যাচ্ছেন বিএনপির ২০ তরুণ, দলে ছাত্রদল নেত্রী নওরীন

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

চীনা সরকারের আমন্ত্রণে ২০ সদস্যের একটি তরুণ প্রতিনিধি দল নিয়ে সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর তরুণ নেতারা। এই দলে রয়েছেন জান্নাতুল নওরীন উর্মি, যিনি কেন্দ্রীয় ছাত্রদলের সহসম্পাদক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

সফরটি আগামী ৪ থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। চীনের আমন্ত্রণটি আসে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের মাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পাঠানো চিঠির ভিত্তিতে।

তালিকায় আরও রয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের তরুণ নেতারা। সফরকালে প্রতিনিধিদল চীনের চংকিং ও সাংহাই শহর পরিদর্শন করবে এবং উন্নয়ন, প্রযুক্তি, গ্রামীণ পুনরুজ্জীবন ও প্রশাসনিক ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞতা অর্জন করবে।

চীনের বিভিন্ন গবেষক ও থিংক ট্যাংকের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়েরও সুযোগ পাবেন তারা। পুরো সফরের ব্যয় বহন করবে চীন সরকার।

নওরীন উর্মি বলেন, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও উন্নয়ন প্রক্রিয়া সম্পর্কে জানার এই সুযোগ ভবিষ্যৎ নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত