শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।
সোমবার (২৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা করেন চীনা প্রতিনিধিদলের সদস্যরা।
বৈঠকে শিক্ষামন্ত্রী বাংলাদেশের শিক্ষা ও অন্যান্য খাতের উন্নয়নে চীনের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তর করা গেলে বাংলাদেশ আরও উন্নত পর্যায়ে পৌঁছাতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। দেশের তরুণ প্রজন্মকে দক্ষ ও বৈশ্বিক মানের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চীনের সঙ্গে শিক্ষা ও কারিগরি ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।
বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা শিক্ষার মানোন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা আরও ঘনিষ্ঠ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬