রোববার, ২৬ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পঞ্চগড়ে মর্মান্তিক দুর্ঘটনা

চা-পাতা কাটতে গিয়ে বজ্রাঘাত, প্রাণ গেল শ্রমিকের

ছবি: চেকপোস্ট

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় চা-পাতা কাটার সময় বজ্রপাতে মো. সোহরাওয়ার্দী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই চা শ্রমিক।

রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের একটি চা বাগানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহরাওয়ার্দী ওই এলাকার আব্দুস সামাদের ছেলে।

আহতরা হলেন একই এলাকার মোস্তফা ও জাহেরুল ইসলাম। তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৬টার দিকে কয়েকজন শ্রমিক কাঁচা চা পাতা কাটতে বাগানে যান। কাজ চলাকালে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সোহরাওয়ার্দীসহ তিনজন আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সোহরাওয়ার্দীর মৃত্যু হয়।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, বজ্রপাতে এক শ্রমিক নিহত এবং দুইজন আহত হয়েছেন। মরদেহের সুরতহাল শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

#বজ্রপাত #পঞ্চগড় #দুর্ঘটনা

চেকপোস্ট

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

চা-পাতা কাটতে গিয়ে বজ্রাঘাত, প্রাণ গেল শ্রমিকের

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় চা-পাতা কাটার সময় বজ্রপাতে মো. সোহরাওয়ার্দী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই চা শ্রমিক।

রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের একটি চা বাগানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহরাওয়ার্দী ওই এলাকার আব্দুস সামাদের ছেলে।

আহতরা হলেন একই এলাকার মোস্তফা ও জাহেরুল ইসলাম। তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৬টার দিকে কয়েকজন শ্রমিক কাঁচা চা পাতা কাটতে বাগানে যান। কাজ চলাকালে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সোহরাওয়ার্দীসহ তিনজন আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সোহরাওয়ার্দীর মৃত্যু হয়।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, বজ্রপাতে এক শ্রমিক নিহত এবং দুইজন আহত হয়েছেন। মরদেহের সুরতহাল শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত