শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আত্মকর্মসংস্থানের সুযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন

ছবি : চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে এক মাসব্যাপী মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় শাহবাজপুর ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

সীমান্তবর্তী এলাকার ২৫ জন নির্বাচিত যুবক এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের মোবাইল ফোনের হার্ডওয়্যার ও সফটওয়্যার ত্রুটি শনাক্ত, মেরামত, রক্ষণাবেক্ষণসহ আধুনিক সার্ভিসিং বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি।

তিনি বলেন, সীমান্ত এলাকার যুব সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা, আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য। বিজিবি ভবিষ্যতেও সীমান্ত এলাকার মানুষের কল্যাণে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. একরামুল হক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার কর্মকার, শিবগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহিন আকতারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবির কর্মকর্তারা।

বিজিবি জানিয়েছে, এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সীমান্ত এলাকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, জীবনমান উন্নয়ন এবং চোরাচালান প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।

#চাঁপাইনবাবগঞ্জ #বিজিবি_উদ্যোগ #দক্ষতা_উন্নয়ন

চেকপোস্ট

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে এক মাসব্যাপী মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় শাহবাজপুর ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

সীমান্তবর্তী এলাকার ২৫ জন নির্বাচিত যুবক এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের মোবাইল ফোনের হার্ডওয়্যার ও সফটওয়্যার ত্রুটি শনাক্ত, মেরামত, রক্ষণাবেক্ষণসহ আধুনিক সার্ভিসিং বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি।

তিনি বলেন, সীমান্ত এলাকার যুব সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা, আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য। বিজিবি ভবিষ্যতেও সীমান্ত এলাকার মানুষের কল্যাণে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. একরামুল হক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার কর্মকার, শিবগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহিন আকতারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবির কর্মকর্তারা।

বিজিবি জানিয়েছে, এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সীমান্ত এলাকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, জীবনমান উন্নয়ন এবং চোরাচালান প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত