মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রাণ গেল মা-মেয়ে-নারীর

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু

ছবি : চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, তার ভাতিজি আশা খাতুন এবং আশার মেয়ে শিশু মিম।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টির পানির কারণে বাড়ির একটি লোহার মই বিদ্যুতায়িত হয়ে পড়ে। ওই মই দিয়ে ওঠার সময় প্রথমে আশা খাতুন ও তার মেয়ে মিম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের বাঁচাতে গিয়ে হাসিনা বেগমও বিদ্যুতের সংস্পর্শে আসেন।

এ সময় স্থানীয়রা দ্রুত উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

বারঘোরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ জানান, বৃষ্টির কারণে লোহার মইয়ে বিদ্যুৎ সংযোগ সৃষ্টি হওয়ায় এই দুর্ঘটনা ঘটে। একে একে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

#চাঁপাইনবাবগঞ্জ #বিদ্যুৎস্পৃষ্ট #বিদ্যুৎস্পৃষ্ট #মর্মান্তিক_দুর্ঘটনা

চেকপোস্ট

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, তার ভাতিজি আশা খাতুন এবং আশার মেয়ে শিশু মিম।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টির পানির কারণে বাড়ির একটি লোহার মই বিদ্যুতায়িত হয়ে পড়ে। ওই মই দিয়ে ওঠার সময় প্রথমে আশা খাতুন ও তার মেয়ে মিম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের বাঁচাতে গিয়ে হাসিনা বেগমও বিদ্যুতের সংস্পর্শে আসেন।

এ সময় স্থানীয়রা দ্রুত উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

বারঘোরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ জানান, বৃষ্টির কারণে লোহার মইয়ে বিদ্যুৎ সংযোগ সৃষ্টি হওয়ায় এই দুর্ঘটনা ঘটে। একে একে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত