মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ঐতিহ্যবাহী স্কুল

চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিতর্কের ফাইনালে দুই স্কুল

ছবি: চেকপোস্ট

রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত ‘দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর ফাইনালে উঠেছে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় ও নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

সোমবার (১৭ আগস্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জের কল্যাণী মহিলা সংস্থার মার্জিনা হক অডিটরিয়ামে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আটটি দল এতে অংশ নেয়।

প্রথম সেমিফাইনালে গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে ওঠে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। অপর সেমিফাইনালে ফুলকুঁড়ি ইসলামিক উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়।

ফলে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ফাইনালের তারিখ ও স্থান পরবর্তীতে জানানো হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

দুদক সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপোক), চাঁপাইনবাবগঞ্জের যৌথ উদ্যোগে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যাপক মো. ইব্রাহিম হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি রোকসানা আহমদ ও সাধারণ সম্পাদক মশিউর করিম বাবু।

প্রথম রাউন্ডে বিতর্কের বিষয় ছিল-‘দুর্নীতি দমনে আইন নয়, জনসচেতনতাই মুখ্য’। সেমিফাইনালে বিতর্কের বিষয় ছিল-‘রাজনৈতিক সদিচ্ছাই পারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে’।

আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মধ্যে সততা, ন্যায়বোধ ও নৈতিকতার চর্চা বাড়ানোর পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।

গত বছরও ফাইনালে ফুলকুঁড়ি ইসলামিক উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এবারও ফাইনালে উঠে টানা দ্বিতীয়বার শিরোপা ধরে রাখার সুযোগ তৈরি করেছে দলটি। অন্যদিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে ফাইনালে নামবে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়।

#চাঁপাইনবাবগঞ্জ #বিতর্কপ্রতিযোগিতা #দুর্নীতিপ্রতিরোধ

চেকপোস্ট

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিতর্কের ফাইনালে দুই স্কুল

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত ‘দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর ফাইনালে উঠেছে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় ও নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

সোমবার (১৭ আগস্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জের কল্যাণী মহিলা সংস্থার মার্জিনা হক অডিটরিয়ামে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আটটি দল এতে অংশ নেয়।

প্রথম সেমিফাইনালে গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে ওঠে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। অপর সেমিফাইনালে ফুলকুঁড়ি ইসলামিক উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়।

ফলে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ফাইনালের তারিখ ও স্থান পরবর্তীতে জানানো হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

দুদক সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপোক), চাঁপাইনবাবগঞ্জের যৌথ উদ্যোগে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যাপক মো. ইব্রাহিম হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি রোকসানা আহমদ ও সাধারণ সম্পাদক মশিউর করিম বাবু।

প্রথম রাউন্ডে বিতর্কের বিষয় ছিল-‘দুর্নীতি দমনে আইন নয়, জনসচেতনতাই মুখ্য’। সেমিফাইনালে বিতর্কের বিষয় ছিল-‘রাজনৈতিক সদিচ্ছাই পারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে’।

আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মধ্যে সততা, ন্যায়বোধ ও নৈতিকতার চর্চা বাড়ানোর পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।

গত বছরও ফাইনালে ফুলকুঁড়ি ইসলামিক উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এবারও ফাইনালে উঠে টানা দ্বিতীয়বার শিরোপা ধরে রাখার সুযোগ তৈরি করেছে দলটি। অন্যদিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে ফাইনালে নামবে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত