রোববার, ২৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ডিএনসির অভিযান

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার পার্সেলে ১০০ বোতল মাদক উদ্ধার, গ্রেপ্তার ১

ছবি : চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমের ক্যারেটে লুকিয়ে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা যায়, ২৩ জুলাই ২০২৬ দুপুর ৩টা থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার এলাকার শাপলা সিনেমা হলের সামনে চাঁপাইনবাবগঞ্জ-কানসাট সড়কের পাশে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কুরিয়ার সার্ভিসে রাখা আমের ক্যারেট তল্লাশি করে ১০০ বোতল Eskuf সিরাপ উদ্ধার করা হয়।

এ সময় মো. আসমাউল হক ওরফে জুয়েল (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার হাউসনগর এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে।

ডিএনসি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

#মাদকবিরোধীঅভিযান #চাঁপাইনবাবগঞ্জ #ডিএনসি

চেকপোস্ট

রোববার, ২৬ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার পার্সেলে ১০০ বোতল মাদক উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমের ক্যারেটে লুকিয়ে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা যায়, ২৩ জুলাই ২০২৬ দুপুর ৩টা থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার এলাকার শাপলা সিনেমা হলের সামনে চাঁপাইনবাবগঞ্জ-কানসাট সড়কের পাশে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কুরিয়ার সার্ভিসে রাখা আমের ক্যারেট তল্লাশি করে ১০০ বোতল Eskuf সিরাপ উদ্ধার করা হয়।

এ সময় মো. আসমাউল হক ওরফে জুয়েল (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার হাউসনগর এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে।

ডিএনসি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত