সোমবার, ১৮ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

চাঁদ দেখার পর আনুষ্ঠানিক ঘোষণা

চাঁদ দেখলেই ২৭ মে কোরবানির ঈদ, মধ্যপ্রাচ্যে প্রস্তুতি

ছবি: চেকপোস্ট

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ওমানসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে আজ রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা হতে পারে। চাঁদ দেখা গেলে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, আজ সন্ধ্যায় চাঁদ দেখার পর সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করবে।

আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) জানিয়েছে, বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আজ চাঁদ দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অংশে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে।

এদিকে বিশ্বের প্রথম দেশ হিসেবে তিউনিসিয়া আনুষ্ঠানিকভাবে ২৭ মে ঈদুল আজহার ঘোষণা দিয়েছে। একই তারিখে ঈদ উদযাপনের সিদ্ধান্ত জানিয়েছে তুরস্কও। দেশ দুটিতে সোমবার থেকে শুরু হচ্ছে জিলহজ মাস।

#সৌদি_আরব #ঈদুল_আজহা #চাঁদ_দেখা

চেকপোস্ট

সোমবার, ১৮ মে ২০২৬

চাঁদ দেখলেই ২৭ মে কোরবানির ঈদ, মধ্যপ্রাচ্যে প্রস্তুতি

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ওমানসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে আজ রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা হতে পারে। চাঁদ দেখা গেলে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, আজ সন্ধ্যায় চাঁদ দেখার পর সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করবে।

আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) জানিয়েছে, বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আজ চাঁদ দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অংশে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে।

এদিকে বিশ্বের প্রথম দেশ হিসেবে তিউনিসিয়া আনুষ্ঠানিকভাবে ২৭ মে ঈদুল আজহার ঘোষণা দিয়েছে। একই তারিখে ঈদ উদযাপনের সিদ্ধান্ত জানিয়েছে তুরস্কও। দেশ দুটিতে সোমবার থেকে শুরু হচ্ছে জিলহজ মাস।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত