সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রবারণা পূর্ণিমা

চট্টগ্রামে প্রবারণা পূর্ণিমা উদযাপন, ফানুসে বর্ণিল আকাশ

ছবি : চেকপোস্ট

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রামেও উদযাপিত হয়েছে। বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ এবং বোধিবৃক্ষের নিচে হাজার প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে দিনটি পালন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

গত ২৫ অক্টোবর ২০২৬, রোববার, চট্টগ্রাম নগরীর নন্দনকানন এলাকার বৌদ্ধ বিহার পুণ্যার্থী ও গৃহী সাধক-সাধিকাদের মিলনমেলায় পরিণত হয়। সকাল থেকেই বিভিন্ন ধর্মীয় আয়োজনে অংশ নেন ভক্তরা।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, প্রবারণা পূর্ণিমা আত্মশুদ্ধি, সংযম ও শুভচিন্তার বার্তা বহন করে। এ উৎসবের মাধ্যমে তাঁরা পাপমোচন ও কল্যাণ কামনায় প্রার্থনা করেন।

সন্ধ্যায় ফানুস ওড়ানোর মধ্য দিয়ে উৎসবে যোগ হয় বাড়তি আনন্দ। নানা নকশার ফানুসের আলো ও আতশবাজির ঝলকানিতে বর্ণিল হয়ে ওঠে রাতের আকাশ।

এদিকে নগরীর চান্দগাঁও বাস সিগন্যাল এলাকার সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারেও উৎসবটি জাঁকজমকপূর্ণ পরিবেশে উদযাপিত হয়। দুপুর থেকেই বিহার প্রাঙ্গণে পুণ্যার্থীদের সমাগম শুরু হয়। সন্ধ্যায় ফানুস উত্তোলনের মধ্য দিয়ে শান্তি, সম্প্রীতি ও মঙ্গলের বার্তা ছড়িয়ে দেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। উৎসবে বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু ও কিশোরেরা অংশ নেন।

সাবেক সেনা কর্মকর্তা রাহুল কান্তি বড়ুয়া চেকপোস্ট পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি সাংবাদিক হায়দার আলীকে জানান, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে দুপুর থেকেই বিভিন্ন বৌদ্ধ বিহারে পুণ্যার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। সন্ধ্যায় ফানুস উত্তোলনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও সুষ্ঠু উদযাপন নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।

#চট্টগ্রাম #প্রবারণাপূর্ণিমা #বৌদ্ধধর্মীয়উৎসব

চেকপোস্ট

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে প্রবারণা পূর্ণিমা উদযাপন, ফানুসে বর্ণিল আকাশ

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রামেও উদযাপিত হয়েছে। বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ এবং বোধিবৃক্ষের নিচে হাজার প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে দিনটি পালন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

গত ২৫ অক্টোবর ২০২৬, রোববার, চট্টগ্রাম নগরীর নন্দনকানন এলাকার বৌদ্ধ বিহার পুণ্যার্থী ও গৃহী সাধক-সাধিকাদের মিলনমেলায় পরিণত হয়। সকাল থেকেই বিভিন্ন ধর্মীয় আয়োজনে অংশ নেন ভক্তরা।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, প্রবারণা পূর্ণিমা আত্মশুদ্ধি, সংযম ও শুভচিন্তার বার্তা বহন করে। এ উৎসবের মাধ্যমে তাঁরা পাপমোচন ও কল্যাণ কামনায় প্রার্থনা করেন।

সন্ধ্যায় ফানুস ওড়ানোর মধ্য দিয়ে উৎসবে যোগ হয় বাড়তি আনন্দ। নানা নকশার ফানুসের আলো ও আতশবাজির ঝলকানিতে বর্ণিল হয়ে ওঠে রাতের আকাশ।

এদিকে নগরীর চান্দগাঁও বাস সিগন্যাল এলাকার সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারেও উৎসবটি জাঁকজমকপূর্ণ পরিবেশে উদযাপিত হয়। দুপুর থেকেই বিহার প্রাঙ্গণে পুণ্যার্থীদের সমাগম শুরু হয়। সন্ধ্যায় ফানুস উত্তোলনের মধ্য দিয়ে শান্তি, সম্প্রীতি ও মঙ্গলের বার্তা ছড়িয়ে দেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। উৎসবে বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু ও কিশোরেরা অংশ নেন।

সাবেক সেনা কর্মকর্তা রাহুল কান্তি বড়ুয়া চেকপোস্ট পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি সাংবাদিক হায়দার আলীকে জানান, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে দুপুর থেকেই বিভিন্ন বৌদ্ধ বিহারে পুণ্যার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। সন্ধ্যায় ফানুস উত্তোলনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও সুষ্ঠু উদযাপন নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত