মূল পাতা

জাতীয়

চট্টগ্রামে কনসার্ট শেষে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

চেকপোস্ট নিউজ::
চেকপোস্ট নিউজ::
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬
চট্টগ্রামে কনসার্ট শেষে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
শনিবার রাত সাড়ে ১০টার দিকে খুলশী থানার আমবাগান এলাকার শাহজাহান মাঠের কাছে মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। ছবি ফেসবুক থেকে সংগৃহীত

চট্টগ্রাম নগরের খুলশীতে কনসার্ট শেষে ফেরার পথে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে খুলশী থানার আমবাগান এলাকার শাহজাহান মাঠের কাছে এ ঘটনা ঘটে। ১৪ সেকেন্ডের মিছিলের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রেলওয়ের মালিকানাধীন শাহজাহান মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে কনসার্টের আয়োজন করা হয়। কনসার্ট শেষে দর্শনার্থীরা বাড়ি ফেরার পথে সড়কে মিছিলটি বের করা হয়। মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির উদ্যোগে টুর্নামেন্ট ও কনসার্টের আয়োজন করা হয়েছিল বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ ও যুবক সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তাঁদের হাতে কোনো ব্যানার বা ফেস্টুন দেখা যায়নি।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, মিছিলের ঘটনা ঘটেছে বলে তাঁরা নিশ্চিত হয়েছেন। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

চট্টগ্রাম জেলা চট্টগ্রাম বিভাগ ছাত্রলীগ মিছিল কনসার্ট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

চট্টগ্রামে কনসার্ট শেষে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
0:00 0:00
1.0x
চেকপোস্ট

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


চট্টগ্রামে কনসার্ট শেষে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরের খুলশীতে কনসার্ট শেষে ফেরার পথে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে খুলশী থানার আমবাগান এলাকার শাহজাহান মাঠের কাছে এ ঘটনা ঘটে। ১৪ সেকেন্ডের মিছিলের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রেলওয়ের মালিকানাধীন শাহজাহান মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে কনসার্টের আয়োজন করা হয়। কনসার্ট শেষে দর্শনার্থীরা বাড়ি ফেরার পথে সড়কে মিছিলটি বের করা হয়। মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির উদ্যোগে টুর্নামেন্ট ও কনসার্টের আয়োজন করা হয়েছিল বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ ও যুবক সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তাঁদের হাতে কোনো ব্যানার বা ফেস্টুন দেখা যায়নি।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, মিছিলের ঘটনা ঘটেছে বলে তাঁরা নিশ্চিত হয়েছেন। এ বিষয়ে পুলিশ কাজ করছে।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত