সোমবার, ১৭ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

দারিদ্র্যের সঙ্গে লড়াই করে সাফল্য

গোল্ডেন-৫ পেয়েও অনিশ্চিত শয়নের স্বপ্ন, চিকিৎসক হতে চায় টুঙ্গিপাড়ার মেধাবী কিশোর

গোল্ডেন-৫ পেয়েও অনিশ্চিত শয়নের ডাক্তার হওয়ার স্বপ্ন। ছবি : চেকপোস্ট

দারিদ্র্যকে জয় করে এসএসসি পরীক্ষায় গোল্ডেন-৫ অর্জন করেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার দারিয়াড়কুল গ্রামের মেধাবী শিক্ষার্থী শয়ন রাহা। বিদ্যালয়ে প্রথম হওয়ার পাশাপাশি উপজেলার ফলাফলেও চতুর্থ স্থান অর্জন করেছে সে। তবে উচ্চশিক্ষার খরচ নিয়ে এখন অনিশ্চয়তায় পড়েছে তার চিকিৎসক হওয়ার স্বপ্ন।

শয়নের লক্ষ্য ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা। বাবাকে চিকিৎসার অভাবে হারানোর কষ্ট থেকেই তার মনে এই স্বপ্নের জন্ম। সে চায়, অর্থের অভাবে যারা চিকিৎসা থেকে বঞ্চিত হন, ভবিষ্যতে তাদের পাশে দাঁড়াতে।

শয়নের বাবা বিপুল রাহা ২০২৫ সালের অক্টোবর মাসে স্ট্রোক করে মারা যান। এরপর মা কমলা রাহাই পরিবারের একমাত্র ভরসা। একটি সেলাই মেশিনে কাজ করে সামান্য আয় দিয়ে সংসার চালানোর পাশাপাশি ছেলের পড়াশোনার খরচ বহন করছেন তিনি।

পরিবারটির আর্থিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বসতভিটায় রয়েছে একটি জরাজীর্ণ ঘর, নেই কৃষিজমি বা উল্লেখযোগ্য কোনো সম্পদ। বৃষ্টির সময় ঘরের ভেতর পানি পড়ে। তবুও ছেলের পড়াশোনা বন্ধ হতে দেননি সংগ্রামী মা।

শয়ন বালাডাঙ্গা এসএম মুসা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি বিদ্যালয়ের সেরা ফলাফল করেছে সে। উপজেলার ফলাফলেও নিজের মেধার স্বাক্ষর রেখেছে।

আগামীতে বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা নিয়ে মেডিকেলে ভর্তি হতে চায় শয়ন। কিন্তু চিকিৎসক হওয়ার দীর্ঘ ও ব্যয়বহুল যাত্রায় অর্থসংকট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার মন্ডল বলেন, শয়ন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। তার পড়াশোনার আগ্রহ ও যোগ্যতা অনেক বেশি। বিদ্যালয়ের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হয়েছে। উচ্চশিক্ষা চালিয়ে যেতে সরকারি সহায়তা ও সমাজের বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন।

স্থানীয়রা মনে করছেন, শয়নের মতো মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ানো জরুরি। যথাসময়ে সহযোগিতা পেলে তার স্বপ্ন পূরণের পাশাপাশি সে সমাজের জন্য অনুপ্রেরণার উদাহরণ হতে পারে।

শয়নের প্রত্যাশা, অর্থের কারণে যেন তার পড়াশোনা থেমে না যায়। সুযোগ ও সহযোগিতা পেলে একদিন চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায় সে।

#গোপালগঞ্জ_সংবাদ #মেধাবী_শিক্ষার্থী #চিকিৎসক_হওয়ার_স্বপ্ন

চেকপোস্ট

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

গোল্ডেন-৫ পেয়েও অনিশ্চিত শয়নের স্বপ্ন, চিকিৎসক হতে চায় টুঙ্গিপাড়ার মেধাবী কিশোর

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

দারিদ্র্যকে জয় করে এসএসসি পরীক্ষায় গোল্ডেন-৫ অর্জন করেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার দারিয়াড়কুল গ্রামের মেধাবী শিক্ষার্থী শয়ন রাহা। বিদ্যালয়ে প্রথম হওয়ার পাশাপাশি উপজেলার ফলাফলেও চতুর্থ স্থান অর্জন করেছে সে। তবে উচ্চশিক্ষার খরচ নিয়ে এখন অনিশ্চয়তায় পড়েছে তার চিকিৎসক হওয়ার স্বপ্ন।

শয়নের লক্ষ্য ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা। বাবাকে চিকিৎসার অভাবে হারানোর কষ্ট থেকেই তার মনে এই স্বপ্নের জন্ম। সে চায়, অর্থের অভাবে যারা চিকিৎসা থেকে বঞ্চিত হন, ভবিষ্যতে তাদের পাশে দাঁড়াতে।

শয়নের বাবা বিপুল রাহা ২০২৫ সালের অক্টোবর মাসে স্ট্রোক করে মারা যান। এরপর মা কমলা রাহাই পরিবারের একমাত্র ভরসা। একটি সেলাই মেশিনে কাজ করে সামান্য আয় দিয়ে সংসার চালানোর পাশাপাশি ছেলের পড়াশোনার খরচ বহন করছেন তিনি।

পরিবারটির আর্থিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বসতভিটায় রয়েছে একটি জরাজীর্ণ ঘর, নেই কৃষিজমি বা উল্লেখযোগ্য কোনো সম্পদ। বৃষ্টির সময় ঘরের ভেতর পানি পড়ে। তবুও ছেলের পড়াশোনা বন্ধ হতে দেননি সংগ্রামী মা।

শয়ন বালাডাঙ্গা এসএম মুসা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি বিদ্যালয়ের সেরা ফলাফল করেছে সে। উপজেলার ফলাফলেও নিজের মেধার স্বাক্ষর রেখেছে।

আগামীতে বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা নিয়ে মেডিকেলে ভর্তি হতে চায় শয়ন। কিন্তু চিকিৎসক হওয়ার দীর্ঘ ও ব্যয়বহুল যাত্রায় অর্থসংকট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার মন্ডল বলেন, শয়ন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। তার পড়াশোনার আগ্রহ ও যোগ্যতা অনেক বেশি। বিদ্যালয়ের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হয়েছে। উচ্চশিক্ষা চালিয়ে যেতে সরকারি সহায়তা ও সমাজের বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন।

স্থানীয়রা মনে করছেন, শয়নের মতো মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ানো জরুরি। যথাসময়ে সহযোগিতা পেলে তার স্বপ্ন পূরণের পাশাপাশি সে সমাজের জন্য অনুপ্রেরণার উদাহরণ হতে পারে।

শয়নের প্রত্যাশা, অর্থের কারণে যেন তার পড়াশোনা থেমে না যায়। সুযোগ ও সহযোগিতা পেলে একদিন চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায় সে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত