সোমবার, ১৭ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বাড়িতে একা ছিল ফারজানা

গোমস্তাপুরে ঘরের দরজা ভেঙে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিজ ঘর থেকে ফারজানা খাতুন (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আলিনগর ইউনিয়নের নাদেরাবাদ গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত ফারজানা ওই গ্রামের মো. বাবলু ও মোছা. পারুল বেগমের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যদের সঙ্গে নাশতা করার পর ফারজানা বাড়িতে একা ছিল। এ সময় তার বাবা-মা কাজের প্রয়োজনে বাইরে যান। পরে তারা বাড়িতে ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান।

অনেক ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় ফারজানাকে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে নামানো হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদনসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।

কিশোরীর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

#চাঁপাইনবাবগঞ্জ #গোমস্তাপুর #কিশোরীরমৃত্যু

চেকপোস্ট

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

গোমস্তাপুরে ঘরের দরজা ভেঙে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিজ ঘর থেকে ফারজানা খাতুন (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আলিনগর ইউনিয়নের নাদেরাবাদ গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত ফারজানা ওই গ্রামের মো. বাবলু ও মোছা. পারুল বেগমের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যদের সঙ্গে নাশতা করার পর ফারজানা বাড়িতে একা ছিল। এ সময় তার বাবা-মা কাজের প্রয়োজনে বাইরে যান। পরে তারা বাড়িতে ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান।

অনেক ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় ফারজানাকে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে নামানো হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদনসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।

কিশোরীর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত