রোববার, ১৪ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে আলোচনা

গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা, মাদক ও গুজব রুখতে কঠোর বার্তা

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুন) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’-য় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

সভায় নবাগত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রেজওয়ানা কবির গত মাসের সভার সিদ্ধান্ত ও বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন করেন।

সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, ঈদুল আজহার সময় পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সফলভাবে সম্পন্ন করায় জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে মাদক নির্মূলে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও জানান, দেশের ১০টি জেলায় আইসিইউ সেবা চালুর অংশ হিসেবে গোপালগঞ্জ মেডিকেল কলেজেও আইসিইউ চালু হয়েছে, যা স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অগ্রগতি।

গোপালগঞ্জ কালীবাড়ি সংলগ্ন পৌর ভূমি অফিসের পাঞ্জেগানা মসজিদ ইস্যুতে তিনি সবাইকে গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে শান্তি ও সম্প্রীতির গোপালগঞ্জ গড়ার আহ্বান জানান।

জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বলেন, জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি মাদক, জুয়া, ইভটিজিংসহ যেকোনো অপরাধের তথ্য প্রশাসনকে জানানোর আহ্বান জানান।

তিনি জানান, গত মে মাসে জেলায় ২০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১১ জন আত্মহত্যা ও ৯ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। আত্মহত্যা প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় পর্যায়ে কাউন্সেলিং বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান আসন্ন এইচএসসি পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি পাঞ্জেগানা মসজিদ ইস্যুকে কেন্দ্র করে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি না করার আহ্বান জানান।

মুক্ত আলোচনায় সিভিল সার্জন, হাসপাতাল কর্তৃপক্ষ, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল, ব্যবসায়ী সংগঠন ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

#বাংলাদেশ_সংবাদ #গোপালগঞ্জ_সংবাদ #আইনশৃঙ্খলা_সভা

চেকপোস্ট

রোববার, ১৪ জুন ২০২৬

গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা, মাদক ও গুজব রুখতে কঠোর বার্তা

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত