বুধবার, ১৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নগদ ৪.৫৫ লাখ টাকা জব্দ

গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

ছবি: চেকপোস্ট

গোপালগঞ্জে অভিযান চালিয়ে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে গোপালগঞ্জ শহরের এলজিইডি মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের উজ্জ্বল মোল্লা (৪০) ও ওয়াসিম মোল্লা (২৫)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এলজিইডি মোড়ে চেকপোস্ট বসিয়ে একটি সাদা রঙের মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। প্রথমে গাড়িতে থাকা দুই ব্যক্তির কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের সঙ্গে থাকা একটি লাগেজে তল্লাশি চালিয়ে আরও ৫৯ হাজার ১২৩ পিস ইয়াবা পাওয়া যায়।

অভিযানে নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকা এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে ভুয়া নম্বর প্লেট ব্যবহার করে টেকনাফ ও কক্সবাজার অঞ্চল থেকে ইয়াবা সংগ্রহ করে গোপালগঞ্জসহ আশপাশের এলাকায় সরবরাহ করতেন তারা।

গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মাদক, নগদ অর্থ ও গাড়ি জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার উজ্জ্বল মোল্লার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকসংক্রান্ত ১০টিরও বেশি মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মাদক চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

#মাদকবিরোধী_অভিযান #গোপালগঞ্জ #ইয়াবা_উদ্ধার

চেকপোস্ট

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত