মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বাবা-মেয়ের মৃত্যু

গোপালগঞ্জে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা ও ৬ বছরের মেয়ের

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবাহী পিকআপের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে বাবা ও তাঁর ছয় বছরের মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম রঞ্জু (৪৫)। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে। দুর্ঘটনায় তাঁর ছয় বছরের মেয়ে সামিরা আক্তারও প্রাণ হারিয়েছে।

যেভাবে ঘটল দুর্ঘটনা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে খুলনা থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিল মাছবোঝাই একটি পিকআপ। পথে গ্যাড়াখোলা ব্রিজের ওপর বিপরীত দিক থেকে মুকসুদপুরের দিকে আসা একটি অটোভ্যানের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়।

এতে অটোভ্যানে থাকা বাবা ও মেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মরদেহ হস্তান্তরে আইনি প্রক্রিয়া

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাবা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

একই দুর্ঘটনায় বাবা ও মেয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

#সড়কদুর্ঘটনা #মুকসুদপুর #গোপালগঞ্জ খবর

চেকপোস্ট

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা ও ৬ বছরের মেয়ের

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবাহী পিকআপের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে বাবা ও তাঁর ছয় বছরের মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম রঞ্জু (৪৫)। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে। দুর্ঘটনায় তাঁর ছয় বছরের মেয়ে সামিরা আক্তারও প্রাণ হারিয়েছে।

যেভাবে ঘটল দুর্ঘটনা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে খুলনা থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিল মাছবোঝাই একটি পিকআপ। পথে গ্যাড়াখোলা ব্রিজের ওপর বিপরীত দিক থেকে মুকসুদপুরের দিকে আসা একটি অটোভ্যানের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়।

এতে অটোভ্যানে থাকা বাবা ও মেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মরদেহ হস্তান্তরে আইনি প্রক্রিয়া

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাবা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

একই দুর্ঘটনায় বাবা ও মেয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত