শনিবার, ২৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

হাসপাতালে ১১ জন

গোপালগঞ্জে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, আহত ৪০

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৩ জন আহত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলার ডুমদিয়া এলাকায় বাস, মাইক্রোবাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আহত হয়েছেন প্রায় ৪০ জন।

শুক্রবার রাতে ডুমদিয়া এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, গোপালগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল একটি মাইক্রোবাস। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। পরে পেছন থেকে আসা ফাল্গুনী পরিবহনের একটি বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।

পরপর সংঘর্ষে তিনটি যানবাহনই ক্ষতিগ্রস্ত হয়। এতে মাইক্রোবাস ও বাসের যাত্রী এবং মোটরসাইকেল আরোহীসহ প্রায় ৪০ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত ১১ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নিলে প্রায় ৩০ মিনিট পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে একই রাতে সদর উপজেলার চেয়ানিয়াকান্দি এলাকায় মহাসড়কে আরেকটি দুর্ঘটনা ঘটে। সেখানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরও তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

পুলিশ জানিয়েছে, পৃথক দুটি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনা-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

#গোপালগঞ্জ_সংবাদ #সড়কদুর্ঘটনা #ঢাকাখুলনামহাসড়ক #সড়কদুর্ঘটনা

চেকপোস্ট

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গোপালগঞ্জে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, আহত ৪০

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৩ জন আহত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলার ডুমদিয়া এলাকায় বাস, মাইক্রোবাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আহত হয়েছেন প্রায় ৪০ জন।

শুক্রবার রাতে ডুমদিয়া এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, গোপালগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল একটি মাইক্রোবাস। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। পরে পেছন থেকে আসা ফাল্গুনী পরিবহনের একটি বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।

পরপর সংঘর্ষে তিনটি যানবাহনই ক্ষতিগ্রস্ত হয়। এতে মাইক্রোবাস ও বাসের যাত্রী এবং মোটরসাইকেল আরোহীসহ প্রায় ৪০ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত ১১ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নিলে প্রায় ৩০ মিনিট পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে একই রাতে সদর উপজেলার চেয়ানিয়াকান্দি এলাকায় মহাসড়কে আরেকটি দুর্ঘটনা ঘটে। সেখানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরও তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

পুলিশ জানিয়েছে, পৃথক দুটি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনা-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত