মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জরিমানা ১ লাখ ৬০ হাজার

গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১১ মামলায় সাজা-জরিমানা

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জ পৌর এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িতদের কারাদণ্ড ও মোট ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২০ জুলাই) গোপালগঞ্জ পৌরসভার দক্ষিণ বাংলা গেস্ট হাউজে অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, সহকারী কমিশনার ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অনিরুদ্ধ দেব রায়।

অভিযানে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ অনুযায়ী দায়ের করা মামলায় একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৭ ধারার একটি মামলায় একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া দণ্ডবিধির ২৯২, ২৯৩ ও ২৯৪ ধারায় দায়ের করা আটটি মামলায় অভিযুক্তদের কাছ থেকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে দণ্ডবিধির ২৯২(ঙ) ধারার একটি মামলায় একজনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযান শেষে এনডিসি অনিরুদ্ধ দেব রায় জানান, জনস্বার্থ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের মিডিয়া সেল অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে।

#গোপালগঞ্জ_সংবাদ #ভ্রাম্যমাণ_আদালত #আইনশৃঙ্খলা_অভিযান

চেকপোস্ট

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১১ মামলায় সাজা-জরিমানা

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

গোপালগঞ্জ পৌর এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িতদের কারাদণ্ড ও মোট ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২০ জুলাই) গোপালগঞ্জ পৌরসভার দক্ষিণ বাংলা গেস্ট হাউজে অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, সহকারী কমিশনার ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অনিরুদ্ধ দেব রায়।

অভিযানে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ অনুযায়ী দায়ের করা মামলায় একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৭ ধারার একটি মামলায় একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া দণ্ডবিধির ২৯২, ২৯৩ ও ২৯৪ ধারায় দায়ের করা আটটি মামলায় অভিযুক্তদের কাছ থেকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে দণ্ডবিধির ২৯২(ঙ) ধারার একটি মামলায় একজনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযান শেষে এনডিসি অনিরুদ্ধ দেব রায় জানান, জনস্বার্থ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের মিডিয়া সেল অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত