মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বাড়তে পারে মৃতের সংখ্যা

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় লোকাল বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, টেকেরহাট থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিল একটি লোকাল বাস। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বৌলতলী ব্রিজ এলাকায় বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। অপরদিকে ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।

বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. শফিউল আলম জানান, দুর্ঘটনায় বাসের তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। নিহত ও আহত সবাই বাসের যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। পরে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

#সড়ক_দুর্ঘটনা #গোপালগঞ্জ_দুর্ঘটনা #বাসট্রাক_সংঘর্ষ

চেকপোস্ট

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় লোকাল বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, টেকেরহাট থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিল একটি লোকাল বাস। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বৌলতলী ব্রিজ এলাকায় বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। অপরদিকে ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।

বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. শফিউল আলম জানান, দুর্ঘটনায় বাসের তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। নিহত ও আহত সবাই বাসের যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। পরে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত