সোমবার, ২৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

একসঙ্গে কাজের আহ্বান প্রশাসনের

গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

ছবি : চেকপোস্ট

সচেতন হই, পরিবর্তন আনি, সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে গোপালগঞ্জ ওয়াইডব্লিউসিএ এর রাইজআপ প্রকল্প-৫।

অনুষ্ঠানে গোপালগঞ্জ ওয়াইডব্লিউসিএর সাধারণ সম্পাদক মলি বালা সার্বিক তত্ত্বাবধান করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লাকসানা লাকি, ওয়াইডব্লিউসিএর সভানেত্রী মারিয়া হালদার, রাইজআপ প্রকল্পের ইয়াং উইমেন লিড খ্রীষ্টিনা দিয়া বালা এবং ফিওনা এষা সরকার।

প্রধান অতিথির বক্তব্যে শোভন সরকার বলেন, বাল্যবিবাহ ছেলে ও মেয়ের স্বাভাবিক মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। এ সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

ক্যাম্পেইনে রাইজআপ প্রকল্পের মাস্টার ট্রেইনাররা নাট্য পরিবেশনার মাধ্যমে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব ও দীর্ঘমেয়াদি পরিণতি তুলে ধরেন। পাশাপাশি পিয়ার অ্যাডভোকেসি কার্যক্রমের মাধ্যমে বাল্যবিবাহের কুফল, আইনগত দিক ও প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করাই এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য।

#গোপালগঞ্জ_সংবাদ #বাল্যবিবাহ_প্রতিরোধ #সচেতনতা_ক্যাম্পেইন

চেকপোস্ট

সোমবার, ২৭ জুলাই ২০২৬

গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সচেতন হই, পরিবর্তন আনি, সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে গোপালগঞ্জ ওয়াইডব্লিউসিএ এর রাইজআপ প্রকল্প-৫।

অনুষ্ঠানে গোপালগঞ্জ ওয়াইডব্লিউসিএর সাধারণ সম্পাদক মলি বালা সার্বিক তত্ত্বাবধান করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লাকসানা লাকি, ওয়াইডব্লিউসিএর সভানেত্রী মারিয়া হালদার, রাইজআপ প্রকল্পের ইয়াং উইমেন লিড খ্রীষ্টিনা দিয়া বালা এবং ফিওনা এষা সরকার।

প্রধান অতিথির বক্তব্যে শোভন সরকার বলেন, বাল্যবিবাহ ছেলে ও মেয়ের স্বাভাবিক মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। এ সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

ক্যাম্পেইনে রাইজআপ প্রকল্পের মাস্টার ট্রেইনাররা নাট্য পরিবেশনার মাধ্যমে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব ও দীর্ঘমেয়াদি পরিণতি তুলে ধরেন। পাশাপাশি পিয়ার অ্যাডভোকেসি কার্যক্রমের মাধ্যমে বাল্যবিবাহের কুফল, আইনগত দিক ও প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করাই এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত