বুধবার, ২৯ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বেদগ্রাম রেলক্রসিংয়ে দুর্ঘটনা

গোপালগঞ্জে ট্রাক-নসিমন সংঘর্ষে কিশোর নিহত, আহত ২

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম-রঘুনাথপুর সড়কের বেদগ্রাম রেলক্রসিং এলাকায় ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে রাজু শেখ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় নসিমনের চালকসহ আরও দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাজু শেখকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার (২৯ জুলাই) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাজু শেখ পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মোতালেব শেখের ছেলে। আহতরা হলেন নসিমন চালক শাকিল বালি (৩০) ও কাইয়ুম (২৫)।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, রঘুনাথপুর থেকে বেদগ্রামের দিকে যাচ্ছিল একটি নসিমন। পথে বেদগ্রাম রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে নসিমনে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ওসি আরও জানান, নিহত রাজু শেখের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

#গোপালগঞ্জ_সংবাদ #সড়কদুর্ঘটনা #ট্রাকনসিমনসংঘর্ষ

চেকপোস্ট

বুধবার, ২৯ জুলাই ২০২৬

গোপালগঞ্জে ট্রাক-নসিমন সংঘর্ষে কিশোর নিহত, আহত ২

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম-রঘুনাথপুর সড়কের বেদগ্রাম রেলক্রসিং এলাকায় ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে রাজু শেখ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় নসিমনের চালকসহ আরও দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাজু শেখকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার (২৯ জুলাই) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাজু শেখ পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মোতালেব শেখের ছেলে। আহতরা হলেন নসিমন চালক শাকিল বালি (৩০) ও কাইয়ুম (২৫)।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, রঘুনাথপুর থেকে বেদগ্রামের দিকে যাচ্ছিল একটি নসিমন। পথে বেদগ্রাম রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে নসিমনে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ওসি আরও জানান, নিহত রাজু শেখের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত