সোমবার, ০৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

চাষিদের সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত

গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের প্রস্তুতি, নেওয়া হলো কর্মসূচি

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৬ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এ আয়োজন সফলভাবে বাস্তবায়ন এবং জেলার মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে সোমবার (৩ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মো. জুবায়ের হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীসহ মৎস্য বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন।

সভায় বক্তারা বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের অগ্রগতিতে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণ, প্রাকৃতিক জলাশয়ের টেকসই ব্যবস্থাপনা এবং দেশীয় বিলুপ্তপ্রায় মাছের উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

জাতীয় মৎস্য পক্ষের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সরকারি প্রতিষ্ঠান, মৎস্যচাষি ও সাধারণ জনগণের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানানো হয়। একই সঙ্গে নির্ধারিত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সফল মৎস্যচাষিদের সম্মাননা প্রদান, উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ এবং জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের মাধ্যমে জেলার মৎস্য উৎপাদন বৃদ্ধি, পরিবেশবান্ধব মাছ চাষে উৎসাহ সৃষ্টি এবং মৎস্য খাত সম্পর্কে মানুষের সচেতনতা আরও বাড়বে।

#গোপালগঞ্জ_সংবাদ #জাতীয়_মৎস্য_পক্ষ #মৎস্য_খাত_উন্নয়ন

চেকপোস্ট

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের প্রস্তুতি, নেওয়া হলো কর্মসূচি

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৬ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এ আয়োজন সফলভাবে বাস্তবায়ন এবং জেলার মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে সোমবার (৩ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মো. জুবায়ের হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীসহ মৎস্য বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন।

সভায় বক্তারা বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের অগ্রগতিতে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণ, প্রাকৃতিক জলাশয়ের টেকসই ব্যবস্থাপনা এবং দেশীয় বিলুপ্তপ্রায় মাছের উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

জাতীয় মৎস্য পক্ষের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সরকারি প্রতিষ্ঠান, মৎস্যচাষি ও সাধারণ জনগণের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানানো হয়। একই সঙ্গে নির্ধারিত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সফল মৎস্যচাষিদের সম্মাননা প্রদান, উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ এবং জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের মাধ্যমে জেলার মৎস্য উৎপাদন বৃদ্ধি, পরিবেশবান্ধব মাছ চাষে উৎসাহ সৃষ্টি এবং মৎস্য খাত সম্পর্কে মানুষের সচেতনতা আরও বাড়বে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত