রোববার, ২৪ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শর্ট সার্কিটে ঘটে দুর্ঘটনা

গোপালগঞ্জে ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

হাসপাতালে নেওয়ার আগেই নিভে যায় প্রাণ। ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জ সদর উপজেলার পুরান মানিকদাহ আদর্শ গ্রামে ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কালু দাস (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) রাত সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত কালু দাস স্থানীয় রমেশ রবি দাস ও দিপালী রবি দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিজ বাড়িতে ইজিবাইক চার্জ দেওয়ার সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কালু দাস।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

#গোপালগঞ্জ #বিদ্যুৎস্পৃষ্ট #ইজিবাইক

চেকপোস্ট

রোববার, ২৪ মে ২০২৬

গোপালগঞ্জে ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

গোপালগঞ্জ সদর উপজেলার পুরান মানিকদাহ আদর্শ গ্রামে ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কালু দাস (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) রাত সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত কালু দাস স্থানীয় রমেশ রবি দাস ও দিপালী রবি দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিজ বাড়িতে ইজিবাইক চার্জ দেওয়ার সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কালু দাস।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত