প্রিন্ট এর তারিখ : ২৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬
গোপালগঞ্জে ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ছাইম খান, , টুঙ্গিপাড়া প্রতিনিধি:: ||
গোপালগঞ্জ সদর উপজেলার পুরান মানিকদাহ আদর্শ গ্রামে ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কালু দাস (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (২৩ মে) রাত সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত কালু দাস স্থানীয় রমেশ রবি দাস ও দিপালী রবি দাসের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিজ বাড়িতে ইজিবাইক চার্জ দেওয়ার সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কালু দাস।পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত