সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নীতির সঙ্গে মতপার্থক্যের দাবি

গোপালগঞ্জে আওয়ামী লীগ-যুবলীগের ৬ নেতার পদত্যাগ

ছবি: চেকপোস্ট

গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতা দলীয় পদ এবং রাজনৈতিক কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি জানান।

পদত্যাগকারীরা হলেন-মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুলকার মোল্লা, বহুগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুকদেব রায়, বহুগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মহিতোষ বাড়ৈ, কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রমেন্দ্রনাথ টিকাদার, একই ইউনিয়নের সদস্য মৃণাল কান্তি সরকার এবং ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল টিকাদার।

সংবাদ সম্মেলনে জুলকার মোল্লা তার লিখিত বক্তব্যে বলেন, আওয়ামী লীগের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ড ও নীতির সঙ্গে তার ব্যক্তিগত আদর্শ, নীতি ও বিশ্বাসের পার্থক্য তৈরি হয়েছে। এ কারণে তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, পদত্যাগের পর আওয়ামী লীগের সঙ্গে তার আর কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পৃক্ততা থাকবে না।

অন্য পাঁচ নেতা তাদের যৌথ লিখিত বক্তব্যে বলেন, তারা আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে দলের বিভিন্ন কর্মকাণ্ড ও নীতির সঙ্গে তাদের ব্যক্তিগত আদর্শ, নীতি ও বিশ্বাসের অসামঞ্জস্য তৈরি হওয়ায় তারা দলীয় পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন।

সংবাদ সম্মেলনে ছয় নেতা তাদের পদত্যাগের সিদ্ধান্ত কার্যকর করার ঘোষণা দেন।

#গোপালগঞ্জ #পদত্যাগ #আওয়ামীলীগ

চেকপোস্ট

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে আওয়ামী লীগ-যুবলীগের ৬ নেতার পদত্যাগ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতা দলীয় পদ এবং রাজনৈতিক কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি জানান।

পদত্যাগকারীরা হলেন-মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুলকার মোল্লা, বহুগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুকদেব রায়, বহুগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মহিতোষ বাড়ৈ, কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রমেন্দ্রনাথ টিকাদার, একই ইউনিয়নের সদস্য মৃণাল কান্তি সরকার এবং ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল টিকাদার।

সংবাদ সম্মেলনে জুলকার মোল্লা তার লিখিত বক্তব্যে বলেন, আওয়ামী লীগের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ড ও নীতির সঙ্গে তার ব্যক্তিগত আদর্শ, নীতি ও বিশ্বাসের পার্থক্য তৈরি হয়েছে। এ কারণে তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, পদত্যাগের পর আওয়ামী লীগের সঙ্গে তার আর কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পৃক্ততা থাকবে না।

অন্য পাঁচ নেতা তাদের যৌথ লিখিত বক্তব্যে বলেন, তারা আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে দলের বিভিন্ন কর্মকাণ্ড ও নীতির সঙ্গে তাদের ব্যক্তিগত আদর্শ, নীতি ও বিশ্বাসের অসামঞ্জস্য তৈরি হওয়ায় তারা দলীয় পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন।

সংবাদ সম্মেলনে ছয় নেতা তাদের পদত্যাগের সিদ্ধান্ত কার্যকর করার ঘোষণা দেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত