বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

সাংবিধানিক ব্যবস্থা নেওয়ার দাবি

গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসি ও স্পিকারে জামায়াতের চিঠি

সাতক্ষীরা–৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও জামায়াতে ইসলামীর লোগো। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম স্বেচ্ছায় পদত্যাগ না করলে তার এমপি পদ বাতিলের ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এ চিঠি পাঠানো হয়। একই চিঠির অনুলিপি জাতীয় সংসদের স্পিকারের কাছেও দেওয়া হয়েছে।

চিঠিতে জামায়াত জানায়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে দলীয় তদন্তে গাজী নজরুল ইসলামের নৈতিক স্থলন প্রমাণিত হয়েছে। এরপর দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়, গত ২২ জুলাই আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে জামায়াতে ইসলামী।

#বাংলাদেশ_রাজনীতি #জামায়াত_ইসলামী #গাজী_নজরুল_ইসলাম #গাজী_নজরুল_ইসলাম

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসি ও স্পিকারে জামায়াতের চিঠি

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম স্বেচ্ছায় পদত্যাগ না করলে তার এমপি পদ বাতিলের ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এ চিঠি পাঠানো হয়। একই চিঠির অনুলিপি জাতীয় সংসদের স্পিকারের কাছেও দেওয়া হয়েছে।

চিঠিতে জামায়াত জানায়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে দলীয় তদন্তে গাজী নজরুল ইসলামের নৈতিক স্থলন প্রমাণিত হয়েছে। এরপর দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়, গত ২২ জুলাই আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে জামায়াতে ইসলামী।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত