কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মানিককাজী আদর্শ যুব সংঘ ও লাইব্রেরির উদ্যোগে যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতে ইসলামির ভারপ্রাপ্ত সেক্রেটারি আলহাজ্ব ফেরদৌস হোসেন যুবকদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতে ইসলামির শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জননেতা তাইফুর রহমান মানিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন জামায়াতে ইসলামির আমির মাওলানা মো. মকবুল হোসেন।
বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ এলাকার যুবকদের সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হতে উৎসাহিত করবে।

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬