শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনা নগরীতে এআই প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন ও অপরাধ সনাক্ত করার উদ্যোগ

ছবি: চেকপোস্ট

খুলনা সিটি করপোরেশন পরিচালনা কমিটির ১৪তম সভা গতকাল নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। 

খুলনা সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালানার লক্ষ্যে " স্থানীয় সরকার সিটি করপোরেশন ( সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫ (ক) (২) এর আলোকে সরকার কতৃক এ কমিটি গঠন করা হয়। সভায় জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত সমুহের মধ্যে স্যুয়ারেজ লাইন স্থাপনের জন্য ওয়াসা কতৃক খননকৃত রাস্তা সমুহ ওয়াসা কতৃক এ কমিটি গঠন করা হয়। সভায় জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

 সিদ্ধান্তসমুহের মধ্যেও স্যুয়ারেজ লাইন স্থাপনের জন্য ওয়াসা কতৃক খননকৃত রাস্তাসমুহ ওয়াসা কতৃক মেরামতের ক্ষেত্রে প্রস্তুতকৃত সমঝোতা স্মারকে লিপিবদ্ধ কেসিসির শর্তসমুহের অনুমোদন, কেসিসির মালিকানাধীন ভবন সুমুহে সোলার প্যানেল স্থাপন, মহানগরীর যানজট নিরসনে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় ( পিপিপি) এআই প্রযুক্তি মাধ্যমে ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন ও  অপরাধ কার্যক্রম সনাক্তকরন, মহানগরী এলাকায় রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্তকরন, রাস্তাসমুহে অবাধে বিচরনকারী বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রনে প্রানী সম্পদ বিভাগের সহায়তায় কমিটি গঠন ও কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। 

কেডিএ এভিনিউর নাম পরিবর্তন করে কাজী নজরুল ইসলাম স্মরণী, সভায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় ডিপিএম পদ্ধতিতে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়নগঞ্জ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড থেকে মশক নিধন ওষুধ ক্রয়। 

ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধ সহ পরিস্কার, পরিচ্ছন্নতা বজায় রাখার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে নগরীর জনগুরুত্বপূর্ণ স্থান সমুহে ইউনিপোল, বিলবোর্ডসহ প্যানা ও ফেস্টুনের মাধ্যমে প্রচারণা কার্যক্রম পরিচালনা, কনজারভেন্সি শাখার ঝাড়ুদারসহ অন্যান্যদের দ্ধারা দৈনিক ৪ ঘন্টা করে ২ শিফটে পরিস্কার- পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, বাড়ি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহের সঙ্গে সংযুক্ত বিভিন্ন এনজিও, সিবিও সংগঠন, ব্যাক্তি উদ্যোক্তার ভ্যান চালকদের তালিকাভুক্তির মাধ্যমে বর্জ্য অপসারণে শৃংখলা আনায়ন, কনজারভেন্সি শাখার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য অ্যাপ্রোন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।

চেকপোস্ট

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

খুলনা নগরীতে এআই প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন ও অপরাধ সনাক্ত করার উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত