বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অভিযানে মিলল অস্ত্রের সন্ধান

খুলনায় ৩ বিদেশি পিস্তল-গুলিসহ পরিবারের ৩ জন আটক

ছবি:চেকপোস্ট

খুলনা মহানগরীর টুটপাড়া এলাকার দারোগাপাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ একই পরিবারের তিনজনকে আটক করেছে পুলিশ। পরে ওই বাড়ি থেকে আরও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে মহিউদ্দিন সড়কের কেএম ইমতিয়াজ আলীর বাড়ির দ্বিতীয় তলার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-খান কুব্বাত আলী, তার স্ত্রী শামসুন্নাহার এবং ছেলে কে এম আবিদ হাসান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুব্বাত আলীর ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় ঘর থেকে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে সন্ধ্যায় একই ঘর থেকে দুটি চাইনিজ কুড়াল, দুটি চাপাতি ও আরও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

খুলনা সদর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, টুটপাড়া এলাকায় এক ব্যক্তিকে গুলি করার ঘটনায় অভিযান চালানোর সময় এলাকাবাসীর সহায়তায় এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, তা জানতে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে খুলনা সদর থানাধীন টুটপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে মাসুদ শেখ আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

গুলির ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ঘটনার রহস্য উদঘাটনে অভিযান শুরু করে খুলনা সদর থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় ওই বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও একই পরিবারের তিনজনকে হেফাজতে নেওয়া হয়।

#খুলনা #পুলিশঅভিযান #অস্ত্রউদ্ধার

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

খুলনায় ৩ বিদেশি পিস্তল-গুলিসহ পরিবারের ৩ জন আটক

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

খুলনা মহানগরীর টুটপাড়া এলাকার দারোগাপাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ একই পরিবারের তিনজনকে আটক করেছে পুলিশ। পরে ওই বাড়ি থেকে আরও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে মহিউদ্দিন সড়কের কেএম ইমতিয়াজ আলীর বাড়ির দ্বিতীয় তলার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-খান কুব্বাত আলী, তার স্ত্রী শামসুন্নাহার এবং ছেলে কে এম আবিদ হাসান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুব্বাত আলীর ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় ঘর থেকে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে সন্ধ্যায় একই ঘর থেকে দুটি চাইনিজ কুড়াল, দুটি চাপাতি ও আরও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

খুলনা সদর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, টুটপাড়া এলাকায় এক ব্যক্তিকে গুলি করার ঘটনায় অভিযান চালানোর সময় এলাকাবাসীর সহায়তায় এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, তা জানতে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে খুলনা সদর থানাধীন টুটপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে মাসুদ শেখ আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

গুলির ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ঘটনার রহস্য উদঘাটনে অভিযান শুরু করে খুলনা সদর থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় ওই বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও একই পরিবারের তিনজনকে হেফাজতে নেওয়া হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত